সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ২

প্রতিবেদক
sonynews
মার্চ ১৭, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। এ সময় ছুরিকাঘাত করা হয় ওই পুলিশ সদস্যকে। তাকে রক্ষা করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তিও ছুরিকাঘাতের শিকার হন। তারা দুজনেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন।

রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাদক কারবারিরা আবু হানিফ ওই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছে বলে জানা গেছে।

আহত পুলিশ কনস্টেবল আবু হানিফ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, ডিবি পুলিশের একটি দল রাতে মাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়েছিল। এ সময় মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে। পুলিশ সদস্য আবু হানিফকে ছুরিকাঘাত করে তারা। তাকে বাঁচাতে গিয়ে সজিব নামের স্থানীয় এক ব্যক্তিও আহত হয়েছেন। দুজনই রামেক চিকিৎসাধীন ও শঙ্কামুক্ত।

খবর পেয়ে থানা-পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। রাতেই ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

সোমবার দুপুর পর্যন্ত অভিযান চলছিল জানিয়ে রফিকুল আলম বলেন, ‘এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হবে। পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা আরেকটি মামলা হবে। মামলার প্রস্তুতি চলছে।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার অভিযুক্ত দিপু গ্রেপ্তার

ভূরুঙ্গামারীর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

রাজশাহী নগরীতে শীর্ষ সন্ত্রাসী বেল্লাল গ্রেফতার

খুলে পড়লো বিমানের চাকা, ৭১ যাত্রী নিয়ে ঢাকায় নিরাপদে অবতরণ

ক্ষমতাসীনদের ইশারায় সারাদেশে লুটপাট হচ্ছে: মোনায়েম মুন্না

বাবা-মেয়ের গলাকাটা মরদেহ: তদন্ত ছাড়া ‘আত্মহত্যা’ বলতে নারাজ পুলিশ

মোহনপুরে জমি বিরোধের জেরে গমের জমিতে বিষ প্রয়োগ ও ৩২টি ফলজ গাছ কাটার অভিযোগ

মদীনাতুল উলুম কামিল মাদ্রাসাকে জাতীয়করণের আশ্বাস মন্ত্রীর

নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার একটি রোগ

হাওয়ায় উড়ে গিয়ে খাবার দিচ্ছে ডেলিভারি বয়! ভিডিও ভাইরাল

হাওয়ায় উড়ে গিয়ে খাবার দিচ্ছে ডেলিভারি বয়! ভিডিও ভাইরাল