Tuesday , 24 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে ইয়াবাসহ গ্রেপ্তার লাইফ কেয়ার মেডিকোর পরিচালক হৃদয় কারাগারে

প্রতিবেদক
sonynews
November 24, 2026 6:49 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ সুমন ও হৃদয় নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। (২০ নভেম্বর) গত শুক্রবার রাতে উপজেলার ইউসুফপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে চারঘাট থানা পুলিশ।

গ্রেপ্তার সুমন উপজেলার ইউসুফপুর গ্রামের মোকবুলের ছেলে। অপরদিকে হৃদয় রাজশাহী নগরের ঘোষপাড়া মোড়ে অবস্থিত লাইফ কেয়ার মেডিকোর পরিচালক হিসেবে পরিচিত। তাঁর গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তিনি রাজশাহী নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড় এলাকায় ভাড়া বাসায় থাকেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তারা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
পুলিশ আরও জানায়, সুমনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অন্যদিকে হৃদয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, হৃদয় রাজশাহী নগর থেকে নিয়মিত ইউসুফপুর এলাকায় গিয়ে সুমনের সঙ্গে যোগাযোগ করতেন এবং মাদক বহন করতেন।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে চারঘাট থানা পুলিশ সূত্রে জানিয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

রাজশাহীতে মসজিদ কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে উত্তেজনা, পুলিশি পাহারায় নামাজ

সালমানের নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নেপথ্যে কী?

ক্যাম্প ন্যুয়ে ফিরছেন মেসি!

উপমহাদেশে বড় যুদ্ধের পূর্বাভাস

ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ চালু: রাজশাহীতে তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে নতুন উদ্যোগ

রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখন সিণ্ডিকেটে জিম্মি

রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে পদ্মাপাড়ের ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজশাহীতে অবৈধভাবে পুকুর খননের চেষ্টা, এস্কেভেটরে আগুন

রাজশাহীতে অবৈধভাবে পুকুর খননের চেষ্টা, এস্কেভেটরে আগুন

রাজশাহী-৫ আসনে ধানের শীষের জয়: নজরুল ইসলাম মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত