• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে অবৈধভাবে পুকুর খননের চেষ্টা, এস্কেভেটরে আগুন

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ৯:২০

রাজশাহীতে অবৈধভাবে পুকুর খননের চেষ্টা, এস্কেভেটরে আগুন

রাজশাহীতে অবৈধভাবে পুকুর খননের চেষ্টা, এস্কেভেটরে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খনন বন্ধে এস্কেভেটর পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার হুজা অনন্তকান্দি মৃধাপাড়া বিলে মেশিনটিতে আগুন দেওয়া হয়।

স্থানীয়রা জানান, দুর্গাপুর উপজেলার ৬ নম্বর মাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হুজা অনন্তকান্দি মৃধাপাড়ায় একটি বিল রয়েছে। ওই বিলের ফসলি জমিতে মাটি কাটতে এস্কেভেটর নিয়ে যান স্থানীয় টুটুল ও জাহাঙ্গীর। খবর পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্য আ. হালিমের নেতৃত্বে ওই মেশিনে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, টুটুল ও জাহাঙ্গীর পুকুর খননের উদ্দেশ্যে বিলটির প্রায় ৩০-৪০ বিঘা জমি লিজ নিয়েছেন। তবে এলাকাবাসীর ভাষ্য, লিজের ওই জমিতে পুকুর খনন করা হলে বিলের পানি নিষ্কাশনের সমস্যা সৃষ্টি হবে। এতে জমি চাষের অযোগ্য হয়ে পড়বে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, স্থানীয়রা একটি এস্কেভেটরে আগুন ধরিয়ে দিয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

বিপুল ভোটে হেরে গেলেন তাহেরী
বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ৯:২০
জামায়াত আমিরের জয়
বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ৯:২০
মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজের জয়
বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ৯:২০
বিএনপির সমর্থনেও ভরাডুবি: চার আসনেই হার জমিয়তের
বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ৯:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮