মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সমকামীদের বিবাহ চান অভিনেত্রী ভূমি

প্রতিবেদক
সনি নিউজ
মে ৯, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: অভিনেত্রী ভূমি পেডনেকর ছবি নির্বাচনের ক্ষেত্রে শুরু থেকেই বিশেষ নজর দিয়েছেন। ‘দম লাগাকে হাইশা’ থেকে শুরু করে ‘বালা’ কিংবা ‘পতি পত্নী অউর ওহ’ থেকে ‘বাধাই দো’— এই সব ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙেছেন ভূমি। ‘বাধাই দো’ ছবিতে সুমি নামের এক সমকামী চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী।

শুধু পর্দায় নয়, সম্প্রতি বাস্তব জীবনেও সমলিঙ্গ বিবাহকেও সমর্থন জানালেন ভূমি। চরিত্রের রূপায়ণে সমকামী এবং রূপান্তরকামীদের কাছ থেকে পাওয়া সাহায্যের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “ছবির সাফল্য এবং ছবিটির প্রতি মানুষের ভালবাসা বুঝিয়ে দিচ্ছে যে, আমাদের দেশ বদলাচ্ছে। আমাদের সিনেমা সেই পরিবর্তনের একটা অংশ হয়ে উঠেছে, যেমন আমার অনেক ছবি আগে হয়েছে।”

ভূমি জানান, এই ছবিগুলির সঙ্গে তাঁর আত্মার সংযোগ রয়েছে। রূপান্তরকামী সম্প্রদায়ে তাঁর বন্ধুবান্ধবের পরিস্থিতি তিনি এই ছবির মাধ্যমে খানিকটা তুলে ধরতে পেরে খুশি হয়েছেন বলে জানান। তাঁর কথায়, “ওঁদের চ্যালেঞ্জগুলোর সমাধানে একটা ছোট্ট অংশ হতে পেরেছি বলে আমি খুশি।” ভূমি যোগ করেন, “ভালবাসা হল ভালবাসা। মানুষ হিসাবে জীবনের সব ক্ষেত্রে আমাদের সমতা রাখার চেষ্টা করা উচিত। ঈশ্বর আমাদের একই জায়গা থেকে সৃষ্টি করেছেন।” নিজেকে ভূমি রূপান্তরকামীদের বন্ধু বলে উল্লেখ করেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বিজেপিই ফিরবে? না কি ক্ষমতার হাত-বদল? কর্নাটকের ভোটদাতারা রায় দেবেন বুধবার

আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান: খামেনি

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় চীনা জাহাজ

রাজশাহীতে মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির (আরটিজেইউ) যাত্রা শুরু

বাঘায় ৫  কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় ৫  কেজি গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

বেলপুকুরে দেশীয় অস্ত্রসহ যুবক গেপ্তার

রাজশাহীতে থানার লুন্ঠিত অস্ত্র মিললপদ্মা নদীর তীরে

এবার নতুন কৌশলে মাঠে নামছে আ.লীগ

রুয়েটের ১৩৫ জনকে অবৈধ নিয়োগ: বাতিলের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের