রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

টনপ্রতি ৮০০ ডলারের নিচে পেঁয়াজ রপ্তানি করবে না ভারত

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৯, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আভ্যন্তরীণ বাজারে মূল্য স্থিতিশীল রাখতে পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিয়েছে ভারত। শনিবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে দেশটির বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের দপ্তর (ডিজিএফটি) জানিয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি টন পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

২৯ অক্টোবর থেকে সর্বনিম্ন রপ্তানি মূল্য কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। রপ্তানির জন্য প্রক্রিয়াধীন থাকা পেঁয়াজ এবং ইতিমধ্যে দেশটির কাস্টমসের কাছে হস্তান্তর করা পেঁয়াজ নতুন এই মূল্যসীমার আওতা মুক্ত থাকবে।

বাজারে পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকার অতিরিক্ত আরও দুই লাখ টন পেঁয়াজ কেনার ঘোষণা দিয়েছে। এর আগে আরও পাঁচ লাখ টন পেঁয়াজ কিনেছে ভারতের সরকার।

জানাগেছে গত এক সপ্তাহে দেশটির বাজারে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ১৮ শতাংশ। গত সপ্তাহে দিল্লির পাশাপাশি মহারাষ্ট্রের বাজারে ভাল মানের প্রতি কেজি পেঁয়াজের সর্বোচ্চ দাম ৫০ রুপি ছুঁয়েছে। ভারতের সংবাদমাধ্যম গুলো জানিয়েছে শনিবার দিল্লিতে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৬৫ থেকে ৮০ রুপিতে বিক্রি হয়েছে।

দুই মাস পর বাজারে শীতকালীন ফসল বাজারে আসার আগে আগামী ডিসেম্বর নাগাদ পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। এর মাঝেই পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য বেঁধে দাওয়ার খবর জানালো দেশটির ডিজিএফটি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিকের সংবাদ সম্মেলনে এসে তোপের মুখে আরডিএ চেয়ারম্যান

দীর্ঘ ১৬ বছর পর আবার চালু হলো রাজশাহীর ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট

মাশরুম চাষ শিখতে খরচ ২০ কোটি ২৩ লাখ টাকা!

সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, রাজশাহীতে উৎসবমুখর মিলনমেলা

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এমপি এনামুল বগুড়ায় যখন পড়তো তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল, টকশোতে মিনু!

স্পেশাল ট্রেনে দূর-দূরান্ত থেকে আসতে দেখা গেছে নেতাকর্মীরা

মাঝার দিয়ার চরে ফ্রি মেডিকেল ক্যাম্প পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে: এমপি মিলন

রাজশাহী রেল স্টেশনের ফুটফাত পরিনত হয়েছে পাবলিক টয়লেটে: পথচারীদের দুর্ভোগ

These 5 Simple TECHNOLOGY Tricks Will Pump Up Your Sales Almost Instantly