শনিবার , ১৫ আগস্ট ২০২৬ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৫, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ি ও শিল্পনগরী পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৪ আগস্ট রাত সাড়ে ১১ টার দিকে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ি বিন্দুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার মোহনপুর থানার বড়ইকুড়ি গ্রামের মো: তাসের আলীর ছেলে মো: ওবায়দুল হোসেন (৪০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এছাড়াও একই তারিখ রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগরী পুলিশ ফাঁড়ি মালদা কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে একই থানর বখতিয়ারাবাদ গ্রামের হাসের আলীর ছেলে মো: রিফাত (২০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগরী পুলিশ ফাঁড়ি মধুরডাঙ্গা শিল্পীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের নওশাদ আলীর ছেলে মো: আরিফ হোসেন ডলার (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামি ডলারের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নিউ মার্কেট থেকে নিখোঁজ শিশু, সন্ধান চাই পরিবার 

“রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের পক্ষে দাবির ঝড়”

রাসিক মেয়রের সাথে ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দের সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন নাশকতার প্রস্তুতি, ৬ কেজির বেশি গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

পাটের ক্ষেতে ধর্ষণের শিকার কিশোরী, ধর্ষক গ্রেফতার

মোহনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

অলকার মোড়ে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

বলিউডে বিদেশিদের দাপটে কাজ হারাচ্ছেন ভারতীয়রা

সড়কে প্রাণ গেল গীতিকার-সাংবাদিক বিশালের

সড়কে প্রাণ গেল গীতিকার-সাংবাদিক বিশালের