নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে পাটের ক্ষেতে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ধর্ষক রাকিবকে গ্রেফতার করেছে বেলপুকুর থানা পুলিশ।
রকি (২৮) বেলপুকুর থানার দোমাদী গ্রামের মো: জাকারিয়ার ছেলে।
রোববার(১৪ জুলাই) সকাল ৭টার দিকে বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম। তিনি জানান, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দোমাদী গ্রামের ভুক্তভোগী কিশোরী রকিবের প্রতিবেশী।
বেশ কিছুদিন থেকে লম্পট রাকিব ঐ কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১২ জুলাই ২০২৪ সন্ধ্যা সাড়ে ৬ টায় আসামি মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে ভুক্তভোগী কিশোরীকে ডেকে নিয়ে আসে। এরপর সন্ধ্যা ৭ টায় দোমাদী এলাকার একটি পাটের ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ঐ কিশোরীর বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানায় একটি মামলা রুজু হয়।
মামলা রুজুর পরবর্তীতে বেলপুকুর থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে অভিযান পরিচালনা করে আসামি রকিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইফতেখার আলম বিশাল
১৪/০৭/২৪


















