সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীত নগরীতে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছে পুলিশ

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৮, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: চলতি রমজান মাসে খেটে খাওয়া মানুষের কাছে সরকারের বেঁধে দেওয়া ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সোমবার দুপুরে আরএমপির পুলিশ লাইন্সে ৯ মণ ওজনের একটি গরু জবেহ করে বিক্রি করা হয়েছে।

পুলিশ লাইন্স সংলগ্ন এলাকার বাসিন্দারা এই মাংস কেনেন। একজন সর্বোচ্চ দুই কেজি করে মাংস কিনতে পারেন। ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস কিনতে পেরে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি এমন উদ্যোগ নেওয়ার জন্য তারা পুলিশকে ধন্যবাদ জানান।

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, কৃষি বিপণন অধিদপ্তর ১৫ মার্চ ২৯টি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করলেও রাজশাহী মহাগরীর বিভিন্ন বাজারে গরুর মাংস সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না। বিষয়টি আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নজরে এসেছে। তখন তিনি খেটে খাওয়া মানুষের কথা ভেবে রমজান মাসে সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রির এই উদ্যোগ গ্রহণ করেন। এর ফলে খেটে খাওয়া মানুষ একদিকে যেমন সরকার মূল্যে গরুর মাংস কিনতে পারবেন, তেমনি ব্যবসায়ীরাও নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করতে উদ্যোগী হবেন বলে পুলিশের পক্ষ থেকে আশা করা হচ্ছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, রমজানে খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ৬০০ টাকায় মাংস বিক্রির কথা মানুষের মুখে মুখে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরে লোকজন এসে মাংস কিনে নিয়ে যান। এ কার্যক্রমের ব্যাপ্তি আরও বৃদ্ধি করার পরিকল্পনা তাদের রয়েছে। মাংসের পাশাপাশি মাঠের কৃষকের কাছ থেকে শাক-সবজি কিনে এনে কেনাদরেই সাধারণ মানুষের কাছে বিক্রির পরিকল্পনাও করা হচ্ছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নতুন মন্ত্রিসভা: বাদ পড়লেন বাঘা বাঘা ১৪ মন্ত্রী

১৩ এনজিও জালে আটকে ছিলেন রাজশাহীর সেই কৃষক

মাদকের সাথে জড়িতদের ১৫ দিনের আল্টিমেটাম দিলেন রংপুর সিটি মেয়র

মাদকের সাথে জড়িতদের ১৫ দিনের আল্টিমেটাম দিলেন রংপুর সিটি মেয়র

রাজশাহীতে রেলওয়ে পোষ্য সোসাইটির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

সড়ক, নৌ ও রেলপথে ঈদযাত্রা, লম্বা ছুটিতে ঘরমুখো মানুষের স্বস্তি

কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের মনযোগ দেওয়ার এখনই সময়

রাজশাহীতে সারের সংকট নেই’, গুজবে কান না দেওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

একটি ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স হারানো বিজ্ঞপ্তি

একটি ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স হারানো বিজ্ঞপ্তি

রাজশাহীতে জাল কাগজে ইন্ডিয়ার ভিসার আবেদন, গ্রেফতার ২