মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঠাকুরগাঁও রাজবাড়িতে প্রথমবারের মত ধারণ হবে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠান

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৭, ২০২৫ ১:০৩ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শত বছরের অধিক পুরাতন ও ঐতিহ্যবাহী রাজা টংকনাথের দৃষ্টিনন্দন রাজবাড়িতে আগামী বৃহস্পতিবার ০৯ জানুয়ারি বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ধারণ করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ০৬টা থেকে শুরু হবে ইত্যাদির অনুষ্ঠান ধারণ কাজ। যা চলবে রাত বারোটা পর্যন্ত। এজন্য ইত্যাদি কর্তৃপক্ষকে সহযোগিতা করছে রাণীশংকৈল উপজেলা প্রশাসন।

৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম , রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রকিবুল হাসান, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ ওসি আরশেদুল হক ও ইত্যাদি কর্তৃপক্ষ।

আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ইত্যাদির ঠাকুরগাঁওয়ের পর্ব। এবারের ইত্যাদি অনুষ্ঠান হচ্ছে রাণীশংকৈল উপজেলা কে নিয়ে। অনুষ্ঠানের এই পর্বে উপজেলা ইতিহাস, ঐতিহ্যকে তুলে ধরা হবে। দেখানো হবে সারাদেশে প্রশংসা কুঁড়ানো রাণীশংকৈল উপজেলা গোরক্ষনাথ মন্দির রামরাই দিঘি।

ইত্যাদি অনুষ্ঠানের ঠাকুরগাঁও পর্বেও অন্যান্য পর্বের মতো থাকবে নানী-নাতির হাস্যরসাত্মক কৌতুকাভিনয়, গান, নৃত্যানুষ্ঠান, দর্শকদের জন্য কুইজ পর্ব ইত্যাদি। সেই সঙ্গে অনুষ্ঠানে দেখানো হবে ঠাকুরগাঁও জেলার ইতিহাস ও ঐতিহ্যকে। পাশাপাশি তুলে ধরা হবে প্রাকৃতিক লীলাভূমি ঠাকুরগাঁও জেলার নানা বিষয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সাংবাদিককে বাড়ি থেকে অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি

রাজশাহীতে ২ কেজি হেরো’ইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসরাইলি হামলায় নিহত ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কে এই মোহাম্মদ বাঘেরি?

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

রুয়েটে নতুন ভিসি অধ্যাপক আব্দুর রাজ্জাকের যেগদান

থাইল্যান্ডে সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের

সেনাপ্রধানের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী প্রতিনিধি দলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী প্রতিনিধি দলের সাক্ষাৎ

বস্তির ভবিষ্যৎ রক্ষায় যুবদের প্রতিবাদ, মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর বার্তা”

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেলা কারাগারের বন্দীর মৃত্যু