বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপিতে যোগ দিলেন এনসিপি ছাড়া মীর আরশাদুল

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৭, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বিএনপিতে যোগ দিয়েছেন এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। আজ বুধবার (৭ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, এনসিপির যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগর প্রধান সমন্নয়ক মীর আরশাদুল হক আজ দুপুর ২টায় গুলশান চেয়ারপারসন অফিসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হয়েছেন।

এর আগে, গত ২৫ ডিসেম্বর বিশাল এক ফেসবুক পোস্ট দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন মীর আরশাদুল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর আরশাদুল হক এনসিপির চট্টগ্রাম মহানগর ইউনিটের প্রধান সমন্বয়ক ছিলেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধানসহ একাধিক দায়িত্ব পালন করেছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা মীর আরশাদুল হক পদত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আরএমপির অভিযানে ২১ জন গ্রেপ্তার

শেখ হাসিনাকে দেশে আনতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

বাগমারায় সাবেক এমপি, চেয়ারম্যান ও মেয়রের বিরুদ্ধে মামলা

‘আ.লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে’

পুঠিয়া থানায় শেখ হাসিনা, কাদের ও কামালের নামে হত্যা মামলা

স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষন মামলায় প্রধান আসামি গ্রেফতার

স্ত্রীর মামলায় এসপি কারাগারে, ক্ষোভে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা

রাজধানিতে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন নিহত, আহত ৫

রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান

ওয়াকফ বিল পাশ হওয়ায় নিরাপত্তাহীন হয়ে পড়বে ভারতের মুসলমানরা