• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Headline
এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

২ কেজি গাঁজাসহ পুলিশ সদস্য আটক

সনি নিউজ / ৮১ Time View
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

অনলাইন ডেস্কঃ বরগুনায় ২ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্যকে আটক জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১১ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমরাঝুড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক হওয়া পুলিশ সদস্যর নাম মো. কাওসার (২৪)। তিনি একই এলাকার আলম শিকদারের ছেলে। বরিশাল পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় ২ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্য অবস্থান করছে। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় ডিবি। এ সময় ডিবি পুলিশের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয় কাওসারের। পরে তাকে আটক করতে সক্ষম হয় ডিবি।

ডিবি আরও জানায়, এই পুলিশ সদস্য কাওসার বরিশাল পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তবে নারীঘটিত কেলেঙ্কারিতে সাময়িক বরখাস্ত করা হয় তাকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে কাওসারকে আটক করি। তিনি একজন পুলিশ সদস্য তবে বর্তমানে সাময়িক বরখাস্ত আছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তারপর তাকে আদালতে পাঠানো হবে।

সনি বাংলা ডট কম/ই আবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category