বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ইউরেনিয়াম প্রতারণা চক্রের মূলহোতাসহ ৬ সদস্য আটক

প্রতিবেদক
সনি নিউজ
জুন ২৭, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলায় আন্তঃজেলা ইউরেনিয়াম প্রতারণা চক্রের মূলহোতাসহ ছয়জনকে আটক করেছে র‍্যাব-৫। এ সময় তাদের কাছে থেকে প্রতারণার নগদ ১০ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) রাত পৌনে ১০টার দিকে মহানগরীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানের পর বুধবার (২৬ জুন) দুপুরে র‍্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার কেএম হাবিবুর রহমানের ছেলে মূলহোতা কেএম রায়হানুল ফেরদৌস (৪৩), চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাধানগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নাদিরুজ্জামান ওরফে মিরুজ্জামান (৪২), ঝাউবোনা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আব্দুস ছামাদ (৪০), দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌড়ীপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে মোসলেম উদ্দিন (৬০), নবাবগঞ্জ উপজেলার মহাজেরপুর বামুনগড় এলাকার মৃত সিয়াম উদ্দিনের ছেলে আয়েশ উদ্দিন (৬৭) ও কুমিল্লার চৌদ্দগ্রামের সাতবাড়িয়া এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে রাজু মিয়া (৩৮)।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর একটি দল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মহানগরীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে অভিযান চালায়।

অভিযানের সময় মোসলেমের পাঞ্জাবির পকেট থেকে একটি স্বচ্ছ পলি প্যাকে রাখা একটি ভাজ করা সাদা টিস্যু পেপার, নগদ ১০ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে ইউরেনিয়াম দেওয়ার কথা বলে লোকজনের সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন বলে স্বীকার করেন।

এ ঘটনায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মামলা হয়েছে বলেও জানানো হয় র‍্যাবের ওই বিজ্ঞপ্তিতে।

ইফতেখার অলম বিশাল

২৭/০৬/২৪

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নথি বলছে কেন্দ্রের নির্দেশনায় সম্পন্ন নিয়োগ, অভিযোগের পর বরখাস্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

রাজশাহী নগরীতে ৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুর্নীতি মামলায় স্ত্রীসহ কারাগারে আরডিএ প্রকৌশলী কামরুজ্জামান

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

সুলতান ভাই কাচ্চি’র ম্যানেজারকে গুলি

নগরীতে কবরস্থান ও ঈদগাহর দাবিতে জুম্মার নামাজ শেষে মুসল্লীদের মানববন্ধন

রামেবির নতুন ভিসি জাওয়াদুল হকের যোগদান

Everything You Wanted to Know About mega city’s

রাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রাজশাহীর উপজেলাগুলোতে ব্যালট পেপার পৌঁছেছে