Tuesday , 25 November 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

প্রতিবেদক
sonynews
November 25, 2025 4:17 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় আব্দুল করিম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত করিম গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী আলিপুর গ্রামের বাসিন্দা এবং মো. তাজিমুলের ছেলে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সিএনবি কসাইপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল করিম মোটরসাইকেলে করে গোদাগাড়ী বাজার থেকে সিএনবি এলাকার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে কসাইপাড়া মোড়ে পৌঁছালে রাজশাহী দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অজ্ঞাত ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন অবস্থায় পড়েছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে সেখানে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় । ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দিক পরিবর্তন করে দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, সড়কটির ওই অংশে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতি ও অবৈধ পার্কিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সন্ধ্যার পর ট্রাক ও ভারী যানবাহনের বেপরোয়া চলাচল স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

গোদাগাড়ী মডেল থানার (তদন্ত) ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ইতোমধ্যেই আশপাশের ঘাতক ট্রাকটি শনাক্ত করতে কাজ চলছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

যুবলীগ নেতা হত্যা মামলায় ১৩ জামায়াত-শিবিরকর্মীর যাবজ্জীবন

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এমপি আসাদের অভিনন্দন

মেয়র পদে মনোনয়ন জমা দিলেন আ.লীগের প্রার্থী লিটন

রাজশাহীতে ভাঙা লাইন মেরামত করে ঢাকা ছুটল সিল্কসিটি

বাড়ির উঠানে মাটি ভরাটকে কেন্দ্র করে মারপিট ও অগ্নিসংযোগ অভিযোগ

রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহীতে এখনো ধরাছোঁয়ার বাইরে ভয়ংকর সুদ কারবারিরা

রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশলী হারুন অর রশিদের অপসারণ দাবিতে মানববন্ধন, পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ বছরের কারাদণ্ড

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: আরএমপির অভিযানে ২৪ জন গ্রেপ্তার*