Thursday , 13 August 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
sonynews
August 13, 2026 12:11 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় ১ জনকে আটক করে শাহমখদুম থানা পুলিশ।

অভিযানকালে শাহমখদুম থানার ভুগরইল এলাকার মানিকের ছেলে মো: ইসতিয়াক আহম্মেদ (২৬)-এর নিজ বাড়িতে ড্যান্ডি সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত