মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে গরু-সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৩, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
রাজশাহী নগরীতে গরু-সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় গরু চুরির ঘটনায় চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপি পবা থানা পুলিশ। এসময় চোরদের কাছ থেকে চুরি হওয়া ২ টি গরু উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো রাজশাহী মহানগরীর কর্ণহার থানার ধর্মঘাটা স্কুলপাড়ার জাকারিয়ার ছেলে মাহাবুব ইসলাম (৩২), বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরার তানছের মন্ডলের ছেলে মাহাবুল ইসলাম সাইফুল(৫৮) ও একই গ্রামের মৃত ওয়াহেদের ছেলে আবু বাক্কার (৬০)।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে শামীম রানার গোয়াল ঘরের শিকল কেটে গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে একটি ষাঁড় গরু এবং একটি গাভী অজ্ঞাতনামা চোরেরা পিকআপ যোগে চুরি করে নিয়ে যায়। শামীম রানার উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে পবা থানায় একটি চুরির মামলা রুজু হয়।

পরে পবা থানা পুলিশের ঐ টিম সোমবার (২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহাবুব, সাইফুল ও আবু বাক্কারকে তাদের বাড়ী গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দেওয়া তথ্যমতে সন্ধ্যা সাড়ে ৫ টায় বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামের ইদ্রিস আলীর ছেলে চোর চক্রের আরেক সদস্য পলাতক আসামি তোফার বাড়ী হতে চুরি হওয়া গরু ২ টি উদ্ধার হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
প্রেমিকার অন্যত্র বিয়ে, গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

প্রেমিকার অন্যত্র বিয়ে, গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

রাজশাহীতে ফেনসিডিলের বিছানা উদ্ধার: গ্রেফতার ১

বিএমইটিতে জাল কাগজে নারী পাচার ও জালিয়াতি, দুদকের অভিযানে সত্যতা

বগুড়া ও নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

আরএমপির অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার

বনজ কুমারের মামলায় বাবুল আক্তারকে রিমান্ডে নেওয়ার আবেদন

বনজ কুমারের মামলায় বাবুল আক্তারকে রিমান্ডে নেওয়ার আবেদন

রুয়েটে শিক্ষক সমিতির নবনির্বাচিত রিপন-ফারুক প্যানেলের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

বিএসটিআই সনদ ছাড়াই পাইপ উৎপাদন, রাজশাহীতে কারখানাকে এক লাখ টাকা জরিমানা

বিএমএসএস মহানগর কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মহফিল।