মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তালাকের রেজিস্ট্রি কপি পেতে লুৎফির ভোগান্তি, কাজীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ”

প্রতিবেদক
sonynews
জুন ১৭, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তালাকের নোটিশ পাঠানোর সাড়ে তিন মাস অতিবাহিত হলেও তালাকের রেজিস্ট্রি কপি পেতে জালিয়াতি, হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের শিকার হচ্ছেন লুৎফি নামে এক নারী।নিকাহ রেজিস্টার (কাজী) মোখলেসুর রহমান কর্তৃক জালিয়াতি, হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের শিকার হয়ে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে রাজশাহী জেলা রেজিস্টার বরাবর লিখিত অভিযোগ করেন তিনি।
দিনাজপুর জেলার বিরল থানার স্থায়ী বাসিন্দা লুৎফি জানান, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি রাজশাহী নগরীর ১১ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্টার (কাজী) মোখলেসুর রহমানের মাধ্যমে আমি তালাক নোটিশ করেছিলাম। তিনি জানান, কাজী মোখলেসুর রহমান আমার সাবেক স্বামীর বন্ধু হন। সেই সম্পর্কের সুবাদে আমার তালাকের নোটিশে মোখলেসুর রহমান নিজের নাম পরিচয় উল্লেখ না করে রাজশাহীর পবা উপজেলার ১নং দর্শনপাড়া ইউনিয়নের কাজী মোশারফ হোসেনের স্বাক্ষর ও সীল নকল এবং জালিয়াতি করে তালাকের নোটিশ দিয়েছেন। প্রেরকের স্থানে অপ্রয়োজনীয় সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বোনের মোবাইল নম্বর ব্যবহার করেছেন, যা অনৈতিক ও আইনত দন্ডনীয় অপরাধ।
লুৎফি প্রমাণ হিসেবে ভিডিও ডকুমেন্টারি দেখিয়ে বলেন, তালাকের নোটিশ পাঠানোর কথা বলে আমার কাছ থেকে অতিরিক্ত ৭ হাজার আটশত টাকা নিয়েছেন কাজী মোখলেসুর রহমান। এছাড়া প্রায় চার মাস পূর্ণ হতে চললো, অথচ আমাকে তালাকের রেজিস্ট্রির কপি দিচ্ছেন না। নানা টালবাহানা করে শুধু সময়ক্ষেপন করছেন।
লুৎফি অভিযোগ করে বলেন, কাজী মোখলেসুর রহমানের কাছে তালাকের রেজিস্ট্রী কপি চাইলে তিনি কাজী মোশারফ হোসেনের কাছ থেকে তা নিতে বলছেন। আবার কাজী মোশারফ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই ব্যাপারে আমি কিছুই জানি না। আমার সিল ও স্বাক্ষর নকল এবং জালিয়াতি করা হয়েছে। এ পরিস্থিতিতে আমি দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছি।
এ ব্যাপারে কাজী মোশারফ হোসেন গণমাধ্যমকে জানান, কাজী মোখলেসুর রহমান আমার স্বাক্ষর এবং সিল নকল ও জালিয়াতি করে তালাক নোটিশ পাঠিয়েছেন। কিন্তু তালাক নোটিশের বিষয়ে আমি কিছুই জানতাম না।
জানতে চাইলে কাজী মোখলেসুর রহমান বলেন, যেহেতু তালাকের নোটিশ কাজী মোশারফ হোসেন পাঠিয়েছেন, সেহেতু তিনি তালাক রেজিস্ট্রি দিবেন। অতিরিক্ত টাকা নিয়ে জালিয়াতি এবং হয়রানি কেন করলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কিছুই করার নেই। আপনারা যা পারেন করেন।
এদিকে লুৎফি আরো অভিযোগ করেন, রাজশাহী জেলা রেজিস্টার আমার অভিযোগপত্র গ্রহণ করেছেন। কিন্তু এর কোনো রিসিভ কপি আমাকে দেওয়া হবে না বলে জেলা রেজিস্ট্রার অফিস থেকে জানানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে মোবাইলে জেলা রেজিস্ট্রার আবদুর রকিব সিদ্দিকের মুঠোফোন ও হোয়াটস অ্যাপে বার বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নেসকোতে বিএনপি ব্যানারে ফের ক্ষমতার চর্চা সাবেক আওয়ামীপন্থীদের!

গ্রাম বাংলা থেকে, হারিয়ে যাচ্ছে তালের গাছ

রাজশাহীতে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল-সড়ক যোগাযোগ বাড়ানো হবে

রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের শীতবস্ত্র বিতরণ

মোহনপুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: এক পরিবারের ৭–৮ জন গুরুতর আহত

রেলওয়ে নিয়োগ কমিটির আহবায়কের দায়িত্বে দুর্নীতি মামলার আসামি

রেলওয়ে নিয়োগ কমিটির আহবায়কের দায়িত্বে দুর্নীতি মামলার আসামি

ভালোবাসায় সিক্ত হলেন সাবেক এমপি নাদিম মোস্তফা

Wherein life sea years lights fill kind midst Spirit

রাজশাহীতে ‘স্বপ্নবিলাস রিয়েল এস্টেট গ্রুপ’-এর যাত্রা শুরু, বিনিয়োগ ও স্বপ্ন বাস্তবায়নের আহ্বান

রাজশাহীতে অরক্ষিত রেলক্রসিং, ট্রেনের সাথে পিকআপারে ধাক্কায় আহত ৫