বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নির্বাচনের ৪ মাস পর অভিনন্দন বার্তা এলো অস্ট্রেলিয়া থে‌কে

প্রতিবেদক
সনি নিউজ
মে ১৬, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজ। বাংলা‌দে‌শের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার মা‌সের বে‌শি সময় পর সরকারপ্রধান‌কে অভিনন্দন জানাল অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট এক‌টি সূত্র থে‌কে জানা গেছে, পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনা‌কে অভিনন্দন জা‌নি‌য়ে গত সোমবার (১৩ মে) ঢাকায় অস্ট্রেলিয়ান হাইক‌মিশ‌নে এক‌টি চি‌ঠি পা‌ঠিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। চি‌ঠি‌টি বৃহস্প‌তিবার প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেছে।

অভিনন্দন বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরগুলোতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।

এন্থনি এলবানিজ বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করতে চাই।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী চিঠিতে আরও উল্লেখ করেন, ভারত মহাসাগরের দেশ হিসেবে জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের একই ধরনের স্বার্থ নিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মাহফুজুর রহমান রিটন

নতুন আলুতে স্বস্তি ফিরেছে রাজশাহীর কৃষকদের

রাজশাহীতে আইজিপির সঙ্গে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা

বিএমডিএ’র টেন্ডারে স্বজনপ্রীতির অভিযোগ: তদন্ত ও পুনঃটেন্ডারের দাবি ঠিকাদারদের

রাজশাহীতে বিএনপির সমাবেশে আব্দুস সালাম আওয়ামী লীগ বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি

রাজশাহীতে এক ব্যক্তিকে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসানো অভিযোগ

ধানখেতে মিলল অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ, পোশাক গাছে

ধানখেতে মিলল অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ, পোশাক গাছে

আ’লীগের প্রচার পত্র বিলি, মহিলা যুবলীগের নেত্রী আটক

রাজশাহী মহানগরীতে প্রাথমিকের ৬ বস্তা বইসহ আটক ২

রাজশাহী–৩ এ ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ, জামায়াতকে কড়া বার্তা শফিকুল হক মিলনের