নয়নতারা ও ভিগনেশ দীর্ঘদিন একসঙ্গে থাকতেন। ৯ই জুন ভারতের মহাবলীপুরমের শেরাটন পার্ক রিসোর্টে পরিণতি পায় এই প্রেমের গল্প। সেই বিয়ের আসরে হাজির ছিলেন শাহরুখ খান, রজনীকান্ত, বিজয় সেতুপতি, মণিরত্নম, সূর্যা, আনন্দ শঙ্কর, নির্মাতা অ্যাটলি কুমার, প্রযোজক বনি কাপুরসহ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার অনেক তারকা।
নিজেদের সন্তানদের জন্ম সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি ভিগনেশ। নেট দুনিয়ায় অনেকেই বলাবলি করছে সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন নবদম্পতি, তবে বিষয়টি স্পষ্ট নয়।
২০০৩ সালে ১৯ বছর বয়সে মালয়ালম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নয়নতারার।
২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রিটি হানড্রেড তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছিলেন তিনি। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে প্রেমে জড়ান নয়নতারা। তার পরের গল্প অনেকেরই জানা। অন্যদের মতো কোনো রাখঢাকের মধ্যে যাননি এই যুগল।
শিগগিরই নয়নতারাকে দেখা যাবে অ্যাটলির ‘জওয়ান’ ছবিতে, যেখানে তাঁর বিপরীতে আছেন বলিউড তারকা শাহরুখ খান।


















