বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৭:১৬ অপরাহ্ণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রপলিটন পুলিশের পক্ষ থেকে একটি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ পরিস্থিতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পূজায় অংশগ্রহণ করতে হবে।

পূজা চলাকালীন ও প্রতিমা বিসর্জনকালে কোনো ধরনের র‌্যালি বা শোভাযাত্রা এবং এ উপলক্ষ্যে অনুষ্ঠিত মেলায় কোনো ধরণের হাউজি কিংবা জুয়ার আসরের আয়োজন করা যাবে না।

জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় উল্লিখিত সরকারি নির্দেশনাসমূহ প্রতিপালনসহ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১(ঢ), ২৯ এর ১(ক), (খ) ও ৩৩এর (ক), (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় ১ অক্টোবর ২০২২ খ্রিঃ হতে ৫ অক্টোবর২০২২ খ্রিঃ পর্যন্ত সকল প্রকার অস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয়, ব্যবহার এবং পূজা বিসর্জনের সময় উচ্চস্বরে মাইক বাজানো ও গান বাজনা ইত্যাদি এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে পূজামন্ডপ ও তার আশপাশ এবং প্রতিমা বিসর্জনকালে যে কোনো ধরনের মাদক দ্রব্য যথা-দেশী ও বিদেশী মদ, স্পিরিট/এ্যালকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে চাল মজুতদারদের জেলে ঢুকানোর হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

ছানার কাছে আমার দুই কাঠা জমি বায়নামা করেছি, সীমানাও বুঝিয়ে দিয়েছি” — আনোয়ার সাদাত নান্নু

৩৫ বছরের অপেক্ষা শেষে রাকসু ভোটে নতুন প্রজন্মের উৎসব

প্রবেশপত্র আটকে টাকা আদায়, প্রতিবাদের মুখে টাকা ফেরত দিলেন প্রধান শিক্ষক

মিতুর বাবাকে বাবুল আক্তারের আইনজীবীর জেরা

নগরীতে সনি হত্যা মামলায় বান্ধবীসহ দুইজনের যাবজ্জীবন

ডিবি পুলিশের অভিযানে ২ সাইকেল চোর গ্রেপ্তার

এমপি হলে সম্পদ বাড়বে না, বরং কমবে: ডা. জাহাঙ্গীর

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন সহ গ্রেফতার দুই

রাজশাহীর সংবাদপত্রে ঈদের ছুটি ৪ দিন