Thursday , 3 November 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

প্রতিবেদক
সনি নিউজ
November 3, 2022 12:08 pm
গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রাণে বাঁচলেও গুলি লেগেছে ইমরানের পায়ে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ শহরে লং মার্চ চলাকালীন হামলা চলে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ইমরান খানকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি। ইমরানের খানের ম্যানেজার সহ আহত কমপক্ষে ৫ জন। আহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাঁর পদযাত্রায় কিভাবে চলল এলোপাথাড়ি গুলি।

উল্লেখ্য, এর আগেও পাকিস্তানে একাধিক নেতা-নেত্রী জনসভায় হামলার শিকার হয়েছেন। সে দেশের প্রথম প্রধানমন্ত্রী লিকাকত আলি খান জনসভায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। ২০০৭-এর ডিসেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র নেত্রী বেনজির ভুট্টো রওয়ালপিন্ডির জনসভায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে : বিএনপি

McClintock’s 15th century claims and suggests that

রুয়েটে শুরু হলো আরপিএল ক্রিকেট টুর্নামেন্ট

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজশাহী থেকে ঢাকামুখী বিএনপির ৩৫ হাজার নেতাকর্মী

একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল: মামুনুল হক

সুপ্রিম কোর্টের প্রশ্ন, ওয়াকফ বোর্ডে মুসলিম নেই, হিন্দু কেন?

তানোরে জোরপূর্বক এসটিডব্লিউ স্কিমে সেচের প্রতিবাদ করায় প্রাণ সংশয়ে মালিক

ফেসবুক লাইভে এসে গলায় দড়ি দিলেন প্রেমিকা, প্রেমিক গ্রেফতার

রাসিকের ২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত

জিয়া ক্ষমতা দখলকারী হিসেবে ইতিহাসে থেকে যাবে: কাদের