মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে শুরু হলো আরপিএল ক্রিকেট টুর্নামেন্ট

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৩, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে রুয়েটে প্রিমিয়ার লীগ (আরপিএল)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রুয়েট কোয়াটার সংলগ্ন নতুন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

এসময় উপাচার্য সকলের উদ্দেশ্যে বলেন, সুশৃঙ্খল পরিবেশে রুয়েটে খেলাধুলার পরিবেশে বজায় রাখতে হবে। খেলাধুলা মানুষের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মনকে বিকশিত করে।

আয়োজকদের দেয়া তথ্য মতে, রুয়েটের কর্মকর্তা ও কর্মচারী সহ তাদের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত আরপিএল ক্রিকেট টুর্নামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহণ করছে। আগামী ২৫ ডিসেম্বর খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন রুয়েটের প্রধান প্রকৌশলী মো. শাহাদাত হোসেন, সিনিয়র নির্বাহী প্রকৌশলী (পুর) মো. নোমান পারভেজ, সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন ইতি, নির্বাহী প্রকৌশলী (পুর) মো. আহসান হাবীব ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী টেকনিক্যাল অফিসার ও নিরাপত্তা শাখায় অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মো. আবুল হাসেম মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানবৃন্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন উত্তোলন করলেন আব্দুর রাজ্জাক সুজন

রাজশাহীতে চন্দ্রিমা থানা ও ওয়ার্ড মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজশাহীতে চন্দ্রিমা থানা ও ওয়ার্ড মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

পদ্মা নদীর চরে বিপুল পরিমান হেরোইন ও অস্ত্রসহ মাদক সম্রাট গ্রেপ্তার

সোনারগাঁও থানার সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

বংশানুক্রমিক নয়, মেধা ও যোগ্যতার রাজনীতির বাংলাদেশ চাই” — রাজশাহীতে জামায়াত আমির 

মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৭ নেতাকর্মী আহত

সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ল

সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ল

রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

নগরীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার