মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

প্রতিবেদক
sonynews
জুলাই ২১, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর নতুন বিল শিমলা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে রাস্তার নির্ধারিত জায়গা না রেখে ভবন নির্মাণের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা সরেজমিনে যাচাই করেন। এ সময় তার সঙ্গে আরডিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড. আনোয়ার হোসেন ও তার সঙ্গে সংশ্লিষ্ট শেয়ার মালিকরা রাস্তার জন্য নির্ধারিত জায়গা না রেখেই একতলা ভবন নির্মাণ করেছেন। এতে এলাকার চলাচলের পথ সংকুচিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে জনদুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।

পরিদর্শনকালে আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট অভিযোগের বিষয়ে অভিযুক্ত ড. আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে চেয়ারম্যান বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান, যাতে রাস্তার জায়গা সংরক্ষণ নিশ্চিত করা যায় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধ করা সম্ভব হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার

সংবাদ প্রকাশের পর অবশেষে রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুল বদলি

রাজশাহীতে সেই অবরুদ্ধ আ. লীগ নেতাকে বাবার জিম্মায় ছাড়লো পুলিশ

পারিবারিক বিচ্ছেদের পর মানসিক সংকটে রাজশাহীতে যুবকের মৃত্যু

বান্দরবানে ট্রফি ভাঙলেন ইউএনও : ভিডিও ভাইরাল

বান্দরবানে ট্রফি ভাঙলেন ইউএনও : ভিডিও ভাইরাল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় মহিষ জব্দ

রাজশাহী নগরীতে গরু-সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজশাহী নগরীতে গরু-সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

অপ্রয়োজনীয় ৯টি বিভাগ খুলে রাসিকের বিপুল অর্থ অপচয়

সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া, গণতন্ত্রের বিকল্প নেই: রাজশাহীতে ড. মঈন খান”

কক্সবাজার কটেজ জোনে অসামাজিক কর্মকাণ্ড, ৪৮ তরুণ-তরুণী আটক