সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিকের প্রশাসকের দায়িত্ব নিলেন ড. মুহাম্মদ হুমায়ূন কবীর

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১৯, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। গতকাল সোমবার (১৯ আগস্ট) বিকেলে নগর ভবনের সচিব দফতরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরপর নগর ভবনের ১ম থেকে ১০ম তলা পর্যন্ত ক্ষতিগ্রস্থ কক্ষগুলো পরিদর্শন করেন।

এসময় রাসিকের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, দায়িত্ব নেওয়ায় এখন আমার প্রথম কাজ হলো সিটি কর্পোরেশনের মৌলিক কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সচল করা, যাতে নাগরিক ভোগান্তি না হয়। পাশাপাশি স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদি এবং দীর্ঘ মেয়াদী কাজ করা হবে। কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে বাকি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।
এসময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ট্যাপেন্টাডল সেবনের সময় আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

হিজড়া সেজে চাঁদাবাজি, নারী সেজে সর্বস্ব লুট!

স্বপ্নের পদ্মা সেতুতে বাসের পরে এবার খুলল রেল চলাচলের পথ

রাজধানী সহ সারা দেশে মাংস সরবরাহ: ৩৭টি রোগাক্রান্ত ঘোড়া ও বিপুল মাংস জব্দ

মোজাম্মেলও ভুয়া মুক্তিযোদ্ধা

৫৭০ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

নগরীর ১৯ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত

ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন চান এমপি মিলন