বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

প্রতিবেদক
sonynews
জুন ১৮, ২০২৬ ৩:৩৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে রাজপাড়া থানার লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ।

১৭ জুন দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে রাজপাড়া থানার লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ তাদের পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নাটোর সদর থানাধীন একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। পরবর্তীতে আরও জানা যায়, তারা পথ হারিয়ে নাটোর থেকে রাজশাহীতে চলে এসেছে।

উদ্ধারকৃত শিশুরা হলো- নাটোর জেলার সদর থানার মো: সিফাত হোসেন (১৩) (ছদ্দনাম) এবং একই জেলার বড়াইগ্রাম থানার মো: সিয়াম হোসেন (১২) (ছদ্দনাম)।

পরে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে ১৭ জুন বিকেল আনুমানিক ৩টার দিকে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করে।

দীর্ঘ উদ্বেগ ও উৎকণ্ঠার পর সন্তানদের ফিরে পেয়ে দুই কিশোরের পরিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তথা বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সংঘর্ষের মধ্যে পড়ে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

প্রেমিকার অন্যত্র বিয়ে, গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

প্রেমিকার অন্যত্র বিয়ে, গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

র‌্যাব ও জেলা ডিবির অভিযানে মদকসহ গ্রেপ্তার ২

ইসলামাবাদে সেনচুরাস শপিংমলে অগ্নিকাণ্ড

স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

বনজ কুমারের বিরুদ্ধে বাবুল আক্তারের মামলার আবেদন খারিজ

বনজ কুমারের বিরুদ্ধে বাবুল আক্তারের মামলার আবেদন খারিজ

ডিলাদের সহায়তায় সীমান্তের ফেনসিডিল যাচ্ছে ঢাকা-গাজীপুরে

ডিলাদের সহায়তায় সীমান্তের ফেনসিডিল যাচ্ছে ঢাকা-গাজীপুরে

জামিনে এসে শ্যামলীর হিংস্র ও উগ্রতার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে মাদকের ব্যাবসা

পুঠিয়ার বেলপুকুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত