বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গণভোটের রায় ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে ১১ দলের বিভাগীয় সমাবেশ

প্রতিবেদক
sonynews
মে ১৪, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ‘১১ দলীয় ঐক্যর’ উদ্যেগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার নগরীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বেলা ১২টায় নগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত আমানা ফুড ভিলেজের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ মে দুপুর ২ টায় শুরু হবে এ সমাবেশ। রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই লক্ষ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ সফল করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নানামুখী সংকটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যাসহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। এসব সমস্যা থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তিনটি মৌলিক দাবি তুলে ধরেন গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা। তারা বলেন, গণতন্ত্রে জনগণই মূল শক্তি। জনগণের মতামত ও রায়কে সম্মান জানিয়ে রাষ্ট্র পরিচালনা করা উচিত। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের রায় বাস্তায়নের কোনো বিকল্প নেই।

পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার প্রসঙ্গে বক্তারা বলেন, এ অঞ্চলের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পানির ন্যায্য বণ্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনের শেষাংশে নেতৃবৃন্দ সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানান, ১৬ মে’র সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দাবি আদায়ের আন্দোলনকে শক্তিশালী করতে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমাবেশ বাস্তবায়ন কমিটির আহব্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী, মহানগরী সেক্রেটারি ডা. ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সভাপতি মুফতি জুবায়ের হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রাজশাহী মহানগরের সভাপতি মো. সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শবে বরাত ও রাসুল (সা.)

রাজশাহীর ডাবলু সরকার ও রুবেলকে ঢাকায় স্থানান্তর

নৈর্ব্যক্তিকের একটি প্রশ্ন বাংলা ভার্সনে এক, ইংরেজিতে আরেক

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাজীপুরে শেখ পরিবারের ৪ বাগানবাড়ি: কী হতো, কারা যেত সেগুলোতে

হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, ফয়সালকেও সেভাবেই গুলি করা হোক—চাচি মিনারা বেগম

রাজশাহীর সীমান্তে অস্ত্রের চালান জব্দ: বিদেশি পিস্তল ও গুলিসহ মোটরসাইকেল উদ্ধার

তেলের উৎপাদন কমানোয় যুক্তরাষ্ট্র-সৌদির সম্পর্কে নতুন টানাপোড়েন

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে দেশের বৃহৎ একটি অঞ্চল মরুভূমিতে পরিণত হতে চলেছে

চিলমারীতে আমন মৌসুমে সারের সংকট, দিশাহারা কৃষক

চিলমারীতে আমন মৌসুমে সারের সংকট, দিশাহারা কৃষক