Saturday , 10 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পাগলা কুকুরের তাণ্ডব: শিশুসহ আহত ৩০, আশঙ্কাজনক ১ জন হাসপাতালে

প্রতিবেদক
sonynews
October 10, 2026 3:17 pm

সনি বাংলা ডেস্ক: রংপুরের মিঠাপুকুরে একটি বেপরোয়া পাগলা কুকুরের কামড়ে চার বছরের এক শিশু এবং নারী ও পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। দিনদুপুরে কুকুরের এমন হিংস্র ও আকস্মিক আক্রমণে পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে ধাওয়া করে পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই একটি পাগলা কুকুর পথচারী ও বাড়ির সামনে থাকা মানুষদের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কামড়াতে শুরু করে। কুকুরটির তাণ্ডবে মুহূর্তের মধ্যে রক্তাক্ত হন ৪ বছরের এক শিশুসহ বহু মানুষ। আহতদের মধ্যে তাৎক্ষণিক ভাবে হাসেম, জেলেখা, সেলিনা, মাসুদ, সানজিদা, শিশু লাবিব, শফিউল,ফাহিম ও শাপলাসহ বেশ কয়েকজনের নাম জানা গেছে।শাপলার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল হাসপাতাল পাঠানো হয়েছে।ঘটনার পর থেকে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং অনেকে শিশুদের একা বাইরে ছাড়তে ভয় পাচ্ছেন।

আক্রান্তরা প্রধানত দুর্গাপুর ইউনিয়নের রামপুরা , শীতলগাড়ি পাইলার বাজার ও চিথলী দক্ষিণপাড়ার বাসিন্দা। আহতদের মধ্যে হাসেম, জেলেখা, সেলিনা, মুরাদ, সবুজ ও শাপলাসহ ২৫ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়।

মিঠাপুকুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিজানুর বলেন ,আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আশঙ্কাজনক ও গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য শাপলা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন আতঙ্কিত এলাকাবাসী।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; চোরাই মালামাল উদ্ধার

দিনাজপুর বোর্ডে প্রশ্নফাঁস জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের প্রশ্ন বাতিল

রাজশাহী নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই চিকিৎসক নিহত

ডিবি পুলিশের অভিযানে ২ সাইকেল চোর গ্রেপ্তার

গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজশাহী নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডের মতিউর

ছেলের পরকীয়া নিয়ে সালিশ: শিবগঞ্জে হামলায় পিতা নিহত

মাশরুম চাষ শিখতে বিদেশ যাওয়া হচ্ছে না ৩০ কর্মকর্তার

মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা