Sunday , 30 July 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় হাট ইজারাদারকে হত্যার চেষ্টা, গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

প্রতিবেদক
সনি নিউজ
July 30, 2023 7:20 pm

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি; রাজশাহীর পুঠিয়া ঝলমলিয়া হাট ইজারাদার নাজমুল ইসলাম সুমনকে হত্যার চেষ্টাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

রোববার (৩০ জুলাই) বিকাল ছয়টার দিকে ঝলমলিয়া কানাইপাড়া গ্রামে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শত শত নারী পুরুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন আহত নাজমুলের বাবা নজরুল ইসলাম এহিয়া সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম টিপু (মহুরী)। তারা ইজারাদার নাজমুলকে হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।

পুঠিয়া থানার ইন্সপেক্টর তদন্ত রফিকুল ইসলাম
বলেন, আহত নাজমুলের এলাকায় একটি সমাবেশ হয়েছে এটা শুনেছি।

উল্লেখ্য থাকে যে, পাঁচ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় গত ৯ জুলাই ঝলমলিয়া হাট ইজারাদার নাজমুলকে আওয়ামীলীগ নেতা আহসানুল মাসুদের নির্দেশে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিবুর রহমান মিঠু ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর মোহনপুরে জামায়াত কর্মীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বিবৃতি

জুলাই-আগস্টে লেডি হিটলারের নৃশংস গণহত্যা, হাসিনার বুলেটে শহিদ ১৫৮১

রাজশাহীতে রোভার স্কাউটদের উদ্যোগে আর্থ আওয়ার ২০২৬ উপলক্ষে র‍্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত

তারেক রহমানের নেতৃত্বে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

রাজশাহী শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যানের যোগদান

প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: এমপি মিলন

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

পবায় ফসলি জমি উজাড় করে পুকুর খননের অভিযোগ

৩ বছর পর কারামুক্তি ডা. সাবরিনার