Sunday , 14 May 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

প্রতিবেদক
সনি নিউজ
May 14, 2023 10:27 am

অনলাইন ডেস্ক: মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে সরকারি সফরে গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার (১৪ মে) তিনি ঢাকা ছেড়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৬-১৮ মে অনুষ্ঠিতব্য ‘দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (এলএএনপিএসি) সম্মেলন’-এ অংশ নিতে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা করেছেন সেনাপ্রধান। এ সম্মেলনের লক্ষ্য হলো- ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

আইএসপিআর আরও জানায়, সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ থেকে আসা সেনাপ্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সম্মেলন শেষে সেনাবাহিনীর প্রধান আগামী ১৯ মে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে রওনা দিয়ে ২১ মে বাংলাদেশে পৌঁছাবেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৭

তানোরে গোয়াল ঘরে আগুন ৬টি গরু পুড়ে ছাই

দেশে জঙ্গিবাদ নেই বললেই চলে, নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবির বিতর্কিত শিল্পকর্মের ব্যাখ্যা ‘দাঁড়িপাল্লা এখানে ওজনের যন্ত্র নয়, ৭১-বিরোধী গোষ্ঠীর প্রতীক’

রাজশাহীতে সনদ আটকে নারীকে কুপ্রস্তাব, শিক্ষা বোর্ডের কর্মকর্তা শোকজড

রাজশাহীর পুজা মন্ডপগুলোতে ভূমিমন্ত্রীর অনুদান প্রদান

কাশ্মীরে হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ফাঁস

যৌন হয়রানির অভিযোগে রাবি আইন বিভাগের শিক্ষককে বরখাস্তের

রাজশাহীতে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় দুই মামলা

রুয়েটে ফার্স্ট এইড ও ইমারজেন্সি রেসপন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত