Sunday , 18 January 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দেশে জঙ্গিবাদ নেই বললেই চলে, নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
sonynews
January 18, 2026 1:15 pm

রাজশাহী প্রতিনিধি: দেশে বর্তমানে জঙ্গিবাদের তৎপরতা নেই বললেই চলে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কিছু ফ্যাসিস্ট জঙ্গি বিদেশে অবস্থান করলেও তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এসব তৎপরতার কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি আশ্বস্ত করেন।

রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া কোনো অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহার হবে না। তিনি জানান, প্রতিবেশী দেশের সীমান্ত দিয়ে কিছু অস্ত্র আসার তথ্য পাওয়া যাচ্ছে, তবে সেগুলো নিয়মিতভাবে উদ্ধার করা হচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কোনো প্রার্থী বা প্রার্থীর এজেন্টের কাছ থেকে আর্থিক সুবিধা কিংবা খাবার গ্রহণ করা যাবে না। পুলিশ সদস্যরা পেশাদার ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হিসেবে বিবেচিত হবে বলে তিনি মন্তব্য করেন।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ এমন পুলিশ চায় যারা ভয় সৃষ্টি করবে না, বরং সেবামুখী, ভদ্র ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে। দুর্নীতিকে রাষ্ট্রের বড় শত্রু উল্লেখ করে তিনি বেআইনি আদেশ পালন ও স্বার্থান্বেষী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

সকালবেলা একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজে মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এর মধ্যে ৪১তম বিসিএসের ৮৭ জন ছাড়াও ২৮, ৩৫, ৩৬, ৩৭ ও ৪০তম বিসিএসের কর্মকর্তারা ছিলেন। প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এতে বেস্ট প্রবেশনার নির্বাচিত হন এএসপি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে নবীন কর্মকর্তারা দেশের বিভিন্ন জেলায় ছয় মাসের বাস্তব প্রশিক্ষণে যোগ দেবেন।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এবং বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে পুলিশ অফিসার পরিচয়ে স্কুলছাত্রের মোবাইল ও টাকা ছিনতাই!

একটি দল মা-বোনদের ঘরে বন্দি করতে চায়: তারেক রহমান

রাজশাহীতে স্কুলে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সংবাদ প্রকাশের পর অবশেষে রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুল বদলি

দুর্নীতিতে ভাসছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ

দীর্ঘদিনের প্রচেষ্টায় বাস্তবায়ন হচ্ছে রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল

রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু

ছাত্র আন্দোলনে উত্তাল রাজশাহী

রাজশাহীতে মাদক মাফিয়া শ্যামলীর ভয়ংকর অপরাধ জগৎ:ভিডিও

চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছেন ছাত্র-শিক্ষকরা: প্রধান উপদেষ্টা