Sunday , 29 March 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু

প্রতিবেদক
sonynews
March 29, 2026 10:15 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাসিকের পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন। রাসিক প্রশাসকের নির্দেশে মহানগরীর ১১নং ওয়ার্ডে হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। বর্ষা মৌসুমের আগে মহাননগরীর ছোট-বড় সকল ড্রেনের কাদামাটি উত্তোলনে পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন তিনি। হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজে ২২জন শ্রমিক নিয়োজিত রয়েছেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু জানান, মাননীয় রাসিক প্রশাসকের নির্দেশে ১১নং ওয়ার্ডে হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শনিবার থেকে শুরু হয়েছে। এ কাজে ২২জন শ্রমিক নিয়োজিত রয়েছেন। আশা করা যায় কয়েকদিনের মধ্যে এই ড্রেনটির কাদামাটি অপসারণ কাজটি সম্পন্ন হবে। ইতোমধ্যে রাজারহাতা হতে কাদিরগঞ্জ গোরস্থান হয়ে বর্ণালীর পেছনের প্রশস্ত ড্রেনের কাদামাটি অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য ড্রেনের কাদামাটি অপসারণ করা হবে। পরিচ্ছন্ন বিভাগের সকল পর্যায়ের কর্মীদের আন্তরিকতায় এ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চৌরঙ্গী জামে মসজিদে নির্মাণকাজ নিয়ে বিতর্ক, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি

কাজে এল না হিজাব, টিপু, মুসলিম সংরক্ষণ, বজরং‌ বিতর্ক! অস্ত্র ভোঁতা মোদী-শাহের

গোদাগাড়ীতে ১৮৪ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার ২

তিন দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

পরকীয়া প্রেমিকার সঙ্গে কেনাকাটা করতে গিয়ে স্ত্রীর কাছে হাতেনাতে ধরা

ইসরাইলি হামলায় নিহত ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কে এই মোহাম্মদ বাঘেরি?

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

শেষ সময়ে জাপা-স্বতন্ত্রের অনেকেই ছাড়ছেন ভোটের মাঠ

নেশার টাকা না পেয়ে রাজশাহীতে তিনতলা থেকে স্ত্রীকে ফেলে দিলেন স্বামী