Tuesday , 19 May 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চৌরঙ্গী জামে মসজিদে নির্মাণকাজ নিয়ে বিতর্ক, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি

প্রতিবেদক
sonynews
May 19, 2026 3:23 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর কাজিহাটা এলাকার চৌরঙ্গী জামে মসজিদ ও মাদ্রাসাকে ঘিরে চলমান নির্মাণকাজ বন্ধ, আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) নগরীর সি এন্ড বি মোড়ে বিকেলে সংবাদ সম্মেলনে মসজিদের সাবেক আহ্বায়ক আমিনুর রহমান বাচ্চু কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়েন।

সাবেক আহ্বায়ক বাচ্চু অভিযোগ করেন, একাধিক আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মসজিদের ভেতরে অবৈধভাবে দোকানপাট, পায়খানা-পেশাবখানা ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, মসজিদের নামাজের স্থানে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক দোকান নির্মাণের চেষ্টা চলছে এবং এতে মসজিদের ধর্মীয় পবিত্রতা ক্ষুণ্ন হচ্ছে। এছাড়া অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণ, মাদ্রাসা ভবন ভেঙে ফেলা এবং আয়-ব্যয়ের হিসাব গোপনের অভিযোগও তোলা হয় বর্তমান কমিটির বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে এবং তার সদস্যদের ওপর হামলা, মারধর ও মামলায় হয়রানি করা হয়েছে। এ ঘটনায় একাধিক ফৌজদারি ও দেওয়ানি মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে আমিনুর রহমান বাচ্চু বলেন, ২০২৪ সালের আগস্টে সাধারণ মুসল্লিদের সমর্থনে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলেও পরে জোরপূর্বক তাদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মসজিদের ভেতরে চলমান নির্মাণকাজ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তিনি।

এ সময় মসজিদ-মাদ্রাসার পবিত্রতা রক্ষা, আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বিচার বিভাগের প্রতি আহ্বান জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে বর্তমান কমিটির সভাপতি ডা: আব্দুর রশিদকে ফোন করা হলে তিনি চেম্বারে রোগী নিয়ে ব্যস্ত আছেন বলে জানান। মামলা এবং মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি মসজিদের সেক্রেটারির সাথে যোগাযোগ করতে বলে ফোন রেখে দেন।

এদিকে অভিযোগের সকল বিষয় অস্বীকার করে মসজিদের সাবেক সভাপতি ডা: ইকবাল বারী বলেন, তার অভিযোগ সত্য নয়।

এদিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক বলেন, সেই সময় আমি ইমারত কমিটির মেম্বার ছিলাম। মামলা ছিল সেজন্য অনুমোদন দেয়নি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
বক্সার জনির মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

বক্সার জনির মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে ‘রাজশাহীর আলো’ পত্রিকার বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আমান

দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুলের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার শোক

মোহনপুরে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৩

১৫ নভেম্বর থেকে অফিসের নতুন সময়সূচি

১৫ নভেম্বর থেকে অফিসের নতুন সময়সূচি

এসআইআর নিয়ে উত্তাল ভারত, নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে দিল্লি-মুম্বই-কলকাতায় বিক্ষোভ

বাঘায় বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজশাহীর শহীদ মিনারে মানুষের ঢল