শনিবার , ৩ অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এসআইআর নিয়ে উত্তাল ভারত, নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে দিল্লি-মুম্বই-কলকাতায় বিক্ষোভ

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) নামে গণহারে ভোটারদের নাম বাদ এবং অনিয়মের অভিযোগে সরগরম গোটা দেশ। বিরোধীরা একযোগে সুর চড়িয়েছে শাসকদল বিজেপির বিরুদ্ধে। অনিয়মের অভিযোগে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারই বিরোধীদের নিশানায়।

তাঁর পদত্যাগের দাবিতে শুক্রবার, গাঁধী জয়ন্তীতে দিল্লির রাজপথে নামে আম আদমি পার্টি (আপ)। শুধু আপ নয়, একই দাবিতে কংগ্রেস এবং বামেরাও দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করে। সেই বিক্ষোভ ঠেকাতে পুলিশ দিকে দিকে ব্যারিকেড দেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, কথা কাটাকাটিতে উত্তাল হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর। হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে খবর। শুধু দিল্লি নয়, দেশের আরও দুই শহর— মুম্বই এবং কলকাতাতেও জ্ঞানেশের ইস্তফার দাবিতে বিক্ষোভের ছবি দেখা গিয়েছে। সকালে দিল্লিতে আপ-কংগ্রেস-বামেদের বিক্ষোভ তো, বিকেলে মুম্বইয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ‘জেল ভরো’ আন্দোলন। অন্য দিকে, বেলায় কলকাতায় পথে নেমেছিল বামেরা। সব মিলিয়ে শুক্রবার দিনভর শিরোনামে থাকল জ্ঞানেশের ইস্তফার দাবিতে বিক্ষোভ কর্মসূচি!

 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাবিতে ধর্ষণের প্রতিবাদে প্রকাশ্যে প্রতীকি ফাঁসি

বাড়িতে অবাধে চলছিল অসামাজিক কার্যকলাপ, নারী-পুরুষসহ আ.লীগ নেত্রী গ্রেফতার

মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে অর্থ আদায়; নারী-সহ গ্রেফতার ১৭

গুগল ডক ফাইল পছন্দের ভাষায় অনুবাদ করবেন যেভাবে

রাজশাহীতে বরই গাছে ঢিল ছুড়তে নিষেধ করায় খুন হতে হলো যুবককে

ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে

বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

রাজশাহীর ক্রীড়াঙ্গনে অনন্য অবদান: মিজানুর রহমান মিনুর উন্নয়ন ইতিহাস

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান

লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন