Wednesday , 25 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

প্রতিবেদক
sonynews
November 25, 2026 6:23 pm

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে প্রতিহিংসার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) নেজামপুর মাঠে এই ঘটনা ঘটেছে। একই পুকুরে পর পর দু’বার বিষ প্রয়োগ করায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে,তানোরের দেউল গ্রামের ফখরুল ইসলাম কামারগাঁ ইউপির নেজামপুর মাঠে ৫০ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছেন।কিন্ত্ত মেয়াদোত্তীর্ণ হবার আগেই তার কাছে থেকে পুকুর হাতিয়ে নিতে তৎপরতা শুরু করে কেশরহাট বাকশৈল এলাকার খয়ের আলী ও আব্দুর রব।
ভুক্তভোগী ফখরুল ইসলাম বলেন, এর আগেও একবার তার পুকুরে বিষ প্রয়োগ করে,এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়।সম্প্রতি খয়ের আলী, আব্দুর রব ও হিরা তার পুকুরের পাহারাদারকে মারপিট করে পুকুর পাড় থেকে তাড়িয়ে দিয়ে ঘরে তালা দেয়।এদিকে পাহারাদার না থাকার সুযোগে তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়।ফখরুল ইসলামের দাবি খয়ের ও রব তার পুকুরে বিষ প্রয়োগ করেছে।এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে ফখরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা গভীর রাতে তার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নষ্ট করেছে। এর আগেও বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নষ্ট করেছিলেন। এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”তিনি আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। প্রশাসনকে অনুরোধ করছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
এবিষয়ে জানতে চাইলে খয়ের আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তিনি ফখরুল ইসলামের কাছে প্রায় ২১ লাখ টাকা পাবেন।তিনি টাকা না দেবার কৌশল হিসেবে এসব করছেন।এ ঘটনার সঙ্গে তার বা তাদের কোনো সম্পৃক্ততা নাই।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইতিহাসে বিচারের মুখোমুখি হওয়া রাষ্ট্রপ্রধানরা

মহানগরীতে সিসি ক্যামেরায় ধরা পড়লো তিন ছিনতাইকারী

রাজশাহী নগরীতে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

হাম রোগের চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে রামেক হাসপাতাল পরিদর্শনে রাসিক প্রশাসক

সংখ্যালঘু ইস্যুতে ‘ভুল ধারণা’ কূটনীতিকদের কাছে স্পষ্ট করল সরকার

চার মাস পর আদিব হত্যা মামলার রহস্য উদঘাটন, ১৪ বছরের কিশোরের স্বীকারোক্তি

রাজশাহীতে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা, ছাত্রদের প্রতীকী উদ্বোধন

কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহীতে প্রকাশ্যে আড়াই লাখ টাকা ছিনতাই! পুলিশের সামনে দিয়ে দৌড় ছিনতাইকারী

ওসির খাম লেনদেনের ভিডিও ভাইরাল, কি ছিলো সেই খামে