শনিবার , ২৫ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
জুলাই ২৫, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কাটাখালী থানা এলাকায় আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ জুলাই রাত সাড়ে ৮টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম কাটাখালী থানার চক কাপাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আজিবর রহমান মন্ডলের ছেলে মো: মানিক আলী (৩১)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের অপরাধসংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, মানিকের বিরুদ্ধে কাটাখালী থানায় ১টি পেনাল কোডে তৎসহ মাদক মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত