স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ২০৬ বোতল কোডিনযুক্ত ফেয়ারডিল, মাদক বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটে মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহিন (৩০) ও মো. ফারজেম ফজা। র্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মামলা করা হয়েছে।


















