সোমবার , ১ জুলাই ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ৮১ ভরি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ১, ২০২৪ ৮:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৯৩ লক্ষ টাকা মূল্যের ৮১ ভরি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি মো: দেলোয়ার হোসেন (৩৬) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের মো: আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ জুন দুপুর পৌনে ১২ টায় ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন অবৈধভাবে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অবস্থান করছে। তারা এ স্বর্ণগুলো গুড়িপাড়া থেকে বঙ্গবন্ধু হাইটেক পার্কের রাস্তা দিয়ে নদী পথে নৌকা যোগে ভারতে পাচার করবে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আরএমপি ডিবি’র সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই সালেকুর রহমান ও তাঁদের টিম দুপুর ১২ টায় কাশিয়াডাঙ্গা থানার বশরী গ্রামের শহর রক্ষা বাঁধে গোপনে অবস্থান করেন। কিছু সময় পরে তাঁরা তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাঁধের উপর দিয়ে হেঁটে যেতে দেখেন। এসময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই জন কৌশলে পালিয়ে গেলেও আসামি দেলোয়ারকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি স্বর্ণের বার ও তিনটি স্বর্ণের বিস্কুট উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১ ভরি।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত স্বর্ণের বার ও স্বর্ণের বিস্কুটের কোনো বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারসহ পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শহিদ মিনারে চলছে শোক ও সম্প্রীতি সমাবেশ

রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত আ. লীগ নেতা বাবুলের মৃত্যু

ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও দোয়া

জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: এমপি মিলন

সবার জন্য একটি উন্নত খাদ্য ভবিষ্যৎ গড়তে প্রস্তুত বাংলাদেশ: খাদ্য উপদেষ্টা

The Best Coding Advice I Was Ever Given copy

রাজশাহীতে পাওনা টাকা চাওয়ায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড

রাজশাহীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে ভাইয়ের মৃত্যু

অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগ, বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা