Wednesday , 25 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যুবককে হত্যা: আব্দুলপুর জংশনে ৪ ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
November 25, 2026 12:32 am

নিজস্ব প্রতিবেদক: ​ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে এক যুবককে হত্যার ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আজ ভোরে নাটোরের আব্দুলপুর জংশন স্টেশন থেকে তাদের আটক করা হয়।

​রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টিকিট কাটার মতো টাকা না থাকায় নিহত ওই যুবক ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে যাত্রা শুরু করেন। ট্রেনটি গাজীপুরের হাইটেক সিটি স্টেশনের কাছাকাছি পৌঁছালে ছাদে অবস্থানরত চার ছিনতাইকারী ওই যুবককে জিম্মি করে। একপর্যায়ে তার কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে তারা যুবকটিকে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​ঘটনার পর ছিনতাইকারীরা ট্রেনেই অবস্থান করছিল। ভোরে ট্রেনটি নাটোরের আব্দুলপুর জংশন স্টেশনে পৌঁছালে তারা প্ল্যাটফর্মে নেমে পড়ে। এ সময় তাদের গতিবিধি ও চলাফেরা সন্দেহজনক মনে হলে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ছিনতাই ও চলন্ত ট্রেন থেকে যুবককে ফেলে দেওয়ার কথা স্বীকার করে। পরে হাইটেক সিটি স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সত্যতা এবং ওই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়।
​পুরো ঘটনা জানার পর, আইনি প্রক্রিয়া শেষে আটককৃত চার আসামিকে ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

৩৬ জুলাই শহীদদের স্মরণে চন্দ্রিমা থানা যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

বাঘায় আমোদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

দুই ভাইকে অপহরণ করে মুক্তিপণ আদায়, অনলাইন জুয়ার ৫ অ্যাপসহ গ্রেপ্তার

রাজশাহীতে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস, বিচার চাইলেন কলেজছাত্র

রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্ট বেছে নিল গুগল!

৪টি শর্তে ফিরতে পারবে আ.লীগ, জানালেন আলী রিয়াজ

বৃত্তি নিয়ে বিচারকদের জাপানে পড়ালেখার সুযোগ

রাজশাহীতে ডাকাতের সর্দারসহ ১০ জন গ্রেফতার

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক