বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৩৬ জুলাই শহীদদের স্মরণে চন্দ্রিমা থানা যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিবেদক
sonynews
আগস্ট ৬, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ

আ সাত্তার রানা : ৩৬ জুলাই ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা যুবদলের উদ্যোগে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার, ৫ আগস্ট— স্বৈরাচার সরকার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ মাহফিলটি চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং রাজশাহী মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজ মানিক এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সন্ধ্যায় রাজশাহীর শিরোইল কলোনি বায়তুল মামুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে গণতন্ত্র রক্ষার সংগ্রামে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এই মাহফিলে উপস্থিত ছিলেন:
রাজশাহী মহানগর যুবদলের অন্যতম সদস্য মজিবুল হক মিলন,
চন্দ্রিমা থানা যুবদলের সাবেক সদস্য মোঃ আলাউদ্দিন,
যুবদল নেতা আসম আশরাফুল হুদা সিয়াম,
চন্দ্রিমা থানা যুবদলের আব্দুস সাত্তার রানা,
১৯ নং ওয়ার্ড যুবদলের মোঃ ফরহাদ হোসেন,
ওয়ার্ড যুবদল নেতা সাইফুল হুদা সোহান,
চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আলী,
স্বেচ্ছাসেবক দল সদস্য: রানা, নাহিদ হাসান, সোহাগ, রাসেল, ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের শুভ, ১৯ নং ওয়ার্ড দক্ষিণ ছাত্রদলের সভাপতি নয়ন ইসলাম, ছাত্রদল নেতা সিফাত, বরেন্দ্র কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিম, এবং ছাত্রদল ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ: তপু, সুজন, রোহান,  সাকিব, শুভ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে বক্তারা বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে একটি গণজাগরণ। শহীদদের রক্ত বৃথা যাবে না— এই অঙ্গীকারে উজ্জীবিত হয়ে তারা গণতন্ত্র ও জাতীয় মুক্তির পথকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রুয়েট প্রশাসনকে উপাচার্য প্রার্থীর চাপ

রুয়েট প্রশাসনকে উপাচার্য প্রার্থীর চাপ

ভূমিহীনদের নিয়ে কাউন্সিলর প্রার্থী শামীমের মতবিনিময় সভা

রাজশাহীতে বিদেশী ফল-ফুলে শোভাবর্ধন মাসুমের বাগান বাড়ি

রাজশাহীতে বিদেশী ফল-ফুলে শোভাবর্ধন মাসুমের বাগান বাড়ি

ট্রান্সজেন্ডার আইনকে ফলো করার পরামর্শ রাজশাহীতে হিজড়াদের

এনআরবি ইসলামিক লাইফের সিইও শাহ জামালের দক্ষতায় ৪ বছরে এগিয়ে চলছে দুর্বার গতিতে

ছাত্রদের অভিযোগে মিষ্টির দোকানে ভোক্তা অধিকারের জরিমানা

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন 

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলিম ও সম্পাদক ইবতিদা

একটি ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স হারানো বিজ্ঞপ্তি

একটি ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স হারানো বিজ্ঞপ্তি

রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম: শরিরে ১৪০টি সেলাই