শনিবার , ১৭ জুন ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১৭, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী নগরীর আসাম কলোনি এলাকায় মো. রশিদ সরদারের (৬৪) বিরুদ্ধে ৫ টাকার লোভ দেখিয়ে সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। আরএমপির চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত রশিদকে আটক করা হয়েছে। শনিবার (১৭ জুন) রাত ১০টার দিকে স্থানীয়দের সহযোগীতায় আসাম কলোনি (নিউ কলোনি) এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

রশিদ সরদারের গ্রামের বাড়ি ঢাকা মুন্সিগঞ্জ। তার বাবার নাম মিঠু সরদার। চন্দ্রিমা থানার আসাম কলোনি (নিউ কলোনি) এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন তিনি। নিজ বাড়ির সামনে তার একটি লন্ড্রির দোকান রয়েছে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, আটককৃত রশিদ সরদার ও শিশুটির পরিবার একই এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন। শনিবার বেলা ১২টার দিকে শিশুটি তার ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ৫ টাকার লোভ দেখিয়ে কৌশলে রশিদ তার লন্ড্রির দোকানে এ জঘণ্যতম কাজটি করেন। এসময় শিশুটির মা ও বাবা বাড়ির বাইরে ছিলেন। সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে ৯৯৯ এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই লম্পট বৃদ্ধকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিশুর মা জানান, সন্ধ্যার পর আমি বাসায় ফিরে মেয়ের গায়ে হাত দিতেই দেখি তার গায়ে ব্যাপক জ্বর। এছাড়া আমার মেয়ে স্পর্শকাতর জায়গায় ব্যথা করছে এমন কথা আমাকে জানালে তার কাছ থেকে বিস্তারিত আরও জানার চেষ্টা করি। আমার মেয়ে জানায়, দুপুরের দিকে বাড়ির সামনে পাকা রাস্তার ওপর তার ছোট ভায়ের সাথে খেলছিলো। এসময় আমার ছেলেকে (৩) রশিদ তার লন্ড্রির দোকানে ধরে নিয়ে যায়। পরে আমার মেয়েকে বলে তোর ভাইকে এসে নিয়ে যা। মেয়েটি তার দোকানে গেলে দোকানে সাটার নামিয়ে দেয় ওই বিকৃত মানুষিকতার বৃদ্ধটি। এসময় আমার ছোট ছেলের সামনেই হাত দিয়ে তার লালসা মিটিয়ে শিশুটির সর্বনাশ করে এবং হাতে ৫ টাকা ধরিয়ে ভয়ভীতি দেখায় বৃদ্ধ রশিদ।

স্থানীয়রা জানান, রশিদ সরদার একজন নরপিচাশ। কারন তার নিজের কন্যা সন্তানও রশিদের কাছে নিরাপদ না। এ কারণে তার স্ত্রী মেয়েদের সব সময় নিষেধ করেন তার বাবার কাছে না যাওয়ার জন্য। এর আগে বাবার চরিত্রহীন কর্মকান্ডের কারনে রশিদের এক সন্তান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলেও জানান স্থানীয়রা।

শিশুটির মা বলেন, আমি ধর্ষক রশিদের উপযুক্ত শাস্তি দাবি করছি যাতে করে আমার মেয়ের মতো আর কোনো মেয়ে ধর্ষণের শিকার না হয়।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শিশু ধর্ষণ চেষ্টায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রবিবার শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

https://www.youtube.com/watch?v=WmRr9tR5UJc

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার; গ্রেফতার ২

রুয়েটের উপাচার্য: বিকল্প উৎস খুঁজে তা ব্যবহারের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আ.লীগ কর্মী খুন

দুই উপায়ে হাসিনাকে দেশে ফেরানো যেতে পারে

রাজশাহীতে ‘স্বপ্নবিলাস রিয়েল এস্টেট গ্রুপ’-এর যাত্রা শুরু, বিনিয়োগ ও স্বপ্ন বাস্তবায়নের আহ্বান

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কেটে দিল দুর্বৃত্তরা

দিবানিশি: আলো-অন্ধকারের জীবনালেখ্য

গোদাগাড়ীতে ৩০ বোতল ফেন্সিডিল-সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে হৃদয়বিদারক দৃশ্য: রাস্তার পাশে পড়ে ছিল ৫ মাসের নবজাতকের নিথর দেহ

স্বল্প আয়ের চাকরি করেও ব্যতিক্রম উদ্যোগ: ৫১ কেজি দুধের পায়েস রোজাদারদের মাঝে বিতরণ