মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পূর্তি উদযাপন

প্রতিবেদক
sonynews
জুলাই ১, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে আয়োজন করা হয় আনন্দঘন এক অনুষ্ঠানের। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে রাজশাহীর বর্ণালীর মোড়ে অবস্থিত চুমুক রেস্টুরেন্টে কেক কেটে এই দিনটি উদযাপন করেন কালের কণ্ঠের রাজশাহী প্রতিনিধিরা।

বক্তারা কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছরের সফল যাত্রার প্রশংসা করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ভূমিকা প্রশংসনীয়। একইসঙ্গে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এ এক বছরের পথচলা শুধু সময়ের হিসাব নয়, এটি গুণগত মান, সততা ও সাহসিকতার সফল প্রমাণ। ভবিষ্যতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার কর্মীরা যেন আরও দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব নিয়ে কাজ করে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার মো. গাজিউর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন, দৈনিক নয়াদিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুল আউয়াল, দৈনিক রাজবার্তা পত্রিকার প্রধান প্রতিবেদক ও আমাদের সময় ডট কম পত্রিকার রাজশাহী প্রতিনিধি মো: ইফতেখার আলম বিশাল, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মাল্টিমিডিয়ার এক বছরের যাত্রা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাকিলুর রহমান এর সহযোগিতায় দুইজন নারীকে আর্থিক অনুদান প্রদান করা হয়। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নগরীতে পুলিশ সদস্যকে অপহরণের পর নির্যাতণ: কুখ্যাত ছিনতাকারী রুমেল গ্রেফতার

ভারতে নয়, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ১৫

বৃদ্ধ মায়ের কাছ থেকে প্রতারণা করে জমি লিখে নেবার অভিযোগে সংবাদ সম্মেলন

বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা আমাদের : ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

বাংলার জনপদের পক্ষ থেকে রাজশাহী মহানগর প্রেসক্লাবকে শুভেচ্ছা স্মারক প্রদান

আ’লীগ ক্ষমতায় এলেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয় : টুকু

সৌদি আরবে প্রথম অ্যালকোহলের দোকান খোলার উদ্যোগ

রাজশাহীতে কর্মসংস্থান বিষয়ক ইএসডিও-রেসকিউ প্রকল্পের সভা অনুষ্ঠিত

টিকটক করতে রাজি না হওয়ায় তরুণীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার