বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেটিক অ্যাকশন ফর বাংলাদেশ (ড্যাব) এবং রাজশাহী সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

বুধবার (৪ জানুয়ারি) সকাল ৮টায় নগরীর মতিহার থানার কাজলা ঘোষপাড়া এলাকায় চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানসহ সার্বিক চিকিৎসা কার্যক্রমে নেতৃত্ব দেন ড্যাব নেতা ডা. মো. মাসিউল আলম বাবু। ক্যাম্পটির তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও রাসিক ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আশরাফুল হাসান বাচ্চু।

ডা. মো. মাসিউল আলম বাবু বলেন, *“এই চিকিৎসা ক্যাম্প কোনো ফটোসেশনের জন্য নয়। সাধারণ মানুষের জন্য বাস্তব ও কার্যকর চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”* তিনি জানান, ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক নির্দিষ্ট বিষয়ে আলাদা আলাদা কক্ষে রোগীদের সেবা প্রদান করছেন।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদানকারী চিকিৎসকরা হলেন—
ডা. ফজলুল কবীর ভুঁইয়া পাভেল (মেডিসিন),
ডা. মো. দেলোয়ার হোসেন (সার্জারি),
ডা. আরন্তি মারিয়া ইসলাম (গাইনি),
ডা. মোসাদ্দিক হোসেন চৌধুরী, ডা. মো. নাসিম হোসেন ও ডা. ফিরোজ উদ্দিন (চক্ষু),
ডা. ফয়সাল জামান (দন্ত),
অধ্যাপক ডা. সুজন আল হাসান (ফিজিক্যাল মেডিসিন—বাত, ব্যথা ও প্যারালাইসিস),
ডা. শামীম হোসেন (অর্থোপেডিক্স)
এবং ডা. জাহিদুল ইসলাম (শিশু রোগ)।

সাবেক কাউন্সিলর মো. আশরাফুল হাসান বাচ্চু জানান, বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে সব শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা সেবা নিতে পারছেন। তিনি বলেন, দুপুর ১টা পর্যন্ত প্রায় এক হাজার মানুষ চিকিৎসা নিয়েছেন এবং সন্ধ্যা পর্যন্ত আরও প্রায় এক হাজার রোগী সেবা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করেন সাবেক মতিহার থানা বিএনপি সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. আনসার আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবু মো. তারেক, রাবি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন উৎপল, সাবেক রাবি ছাত্রদল নেতা মো. আমিনুল হক পিন্টু, বিএনপি নেতা মো. আব্দুল কুদ্দুস ডলার, তোজাজ্জল হোসেন বাবু, মো. মামুনুর রহমান, মোজাম্মেল হক মুকুল, আতিকুর রহমান মুন্টুসহ আরও অনেকে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সুরশুনিপাড়া মিশনে যুব নেতাদের লাঠি হাতে ধাওয়া ধর্মীয় যাজকের, অর্থ তছরুপসহ একাধিক অভিযোগ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর সেই শপথে জাগ্রত হোক বাংলাদেশ

পুঠিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১

গোমস্তাপুরে প্লাস্টিক কম্পানির ম্যানেজারকে পিটিয়ে টাকা ছিনতাই

২৮ অক্টোবরের সহিংসতায় ২৮ মামলা: গ্রেপ্তার ১৪৮০

জুলুম-অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না

রাজশাহীতে বিপুল পরিমান জাল নোটসহ গ্রেপ্তার ২

রাজশাহী নিউ মার্কেট থেকে নিখোঁজ শিশু, সন্ধান চাই পরিবার 

সাহেব বাজার এলাকায় যানজট নিরসনে আরএমপি’র চমৎকার উদ্যোগ

রুয়েটের ভিসির হওয়ার দৌড়ে যারা আলোচনায়

রুয়েটের ভিসির হওয়ার দৌড়ে যারা আলোচনায়