বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে আকিজ ফ্যান পরিবেশক সম্মেলন

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৪, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: আকিজ ইলেকট্রো ইণ্ডাস্ট্রি লিমিটেডের উদ্যোগে রাজশাহীতে আকিজ ফ্যান পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শীতকালীন ফ্যান বুকিং-২০২৪ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজশাহীর পবায় (বিএলসি ভুগরইল, ব্র্যাক লার্নিং সেণ্টার) এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আকিজ অ্যাণ্ড আকিজ হোল্ডিংসের জেনারেল ম্যানেজার মো: আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হেড অব সেলস এসএম শাহজাহান, আকিজ ইলেকট্রো লিমিটিডের সিনিয়র ম্যানেজার প্রোডাকশন মো: সাজ্জাদ আকরাম এবং আকিজ অ্যাণ্ড আকিজ হোল্ডিংসের ব্যাণ্ড ও মার্কেটিং ম্যানেজার মো: তানজির আলম প্রমুখ। সম্মেলনে রাজশাহী বিভাগের আটটি জেলার ১৬০ জন পরিবেশক উপস্থিত ছিলেন।
এতে আগত পরিবেশকদের উদ্দেশে বক্তারা বলেন, ৭৪ বছরের ঐতিহ্য নিয়ে ১৯৫০ সাল থেকে আকিজ গ্রুপ অত্যন্ত সুনাম ও সফলতার সাথে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আকিজ ইলেকট্রো ইণ্ডাস্ট্রি লিমিটেটেড নান্দনিক ও গুণগত মানসম্পন্ন সিলিং ফ্যান উৎপাদন ও বাজারজাত করে আসছে। এ প্রডাক্টটি দেশের সম্ভাবনাময় ইলেকট্রিক জগতে সুনাম অর্জনে এগিয়ে যাবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত