• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Headline
নগরীতে ৩ জন অনলাইন জুয়ারি আটক চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

sonynews / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ দুপুর নাগাদ বিদ্যুৎকেন্দ্রের পরিত্যাক্ত কাঠের স্তূপে আগুন লাগে। ‍যুগান্তর

আজ দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আগুন লেগেছে বলে জানা যায়। ৩০০ গজ দূরেই ছিল ফায়ার সার্ভিস। সেখান থেকে দ্রুতই একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

কিছুক্ষণের মধ্যে একে একে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী, ঈশ্বরদী ফায়ার স্টেশনের ৮টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়।

তাদের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এই আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category