• রাজশাহী, বাংলাদেশ
  • ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

১৮ বছর পর আবারো পূর্ণাঙ্গ টিভি স্টেশনের স্বপ্ন দেখছেন রাজশাহীবাসী

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১০

১৮ বছর পর আবারো পূর্ণাঙ্গ টিভি স্টেশনের স্বপ্ন দেখছেন রাজশাহীবাসী

নিজস্ব প্রতিবেদক: মিজানুর রহমান মিনু সিটি করপোরেশনের মেয়র থাকার সময় রাজশাহীতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রিলে উপকেন্দ্র স্থাপন করেছিলেন। রাজশাহীবাসীর দাবি ছিল একটি পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশনের। সেই দাবির সাথে এক মত হয়ে মিজানুর রহমান মিনুর রাজশাহীতে বিটিভির উপকেন্দ্র স্থাপন করেন। মিজানুর রহমান মিনু এমপি নির্বাচিত হওয়ার পর এটিকে পূর্নাঙ্গ টেলিভিশন স্টেশন স্থাপন চুড়ান্ত পর্যায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু ক্ষমতার পালাবদলের ফলে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপকেন্দ্রটি আর পূর্নতা পায়নি। মিজানুর রহমান মিনু বিটিভির রাজশাহীর উপকেন্দ্রের ভবনসহ যে অবকাঠামো উন্নয়ন করে গেছেন এখন পর্যন্ত সেটিই রয়েছে। গত ১৮ বছর রাজশাহী বিটিভির উপকেন্দ্রের কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে ১৮ বছর পর হলেও এবার দাবি পুরণ হতে চলেছে এমনটা প্রত্যাশা করছেন রাজশাহীবাসী। ১৮ বছর পর আবারো রাজশাহীতে পূর্ণাঙ্গ টিভি স্টেশনের স্বপ্ন দেখছেন রাজশাহীর মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিজানুর রহমান মিনু এমপি নির্বাচিত হলে এবার পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন স্থাপন সময়ের ব্যাপার বলেও মনে করছেন রাজশাহীর সাধারণ মানুষ। আবারো পূর্ণাঙ্গ টিভি স্টেশন স্থাপনের বিষয়ে রাজশাহীবাসীর সাথে একমত পোষন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু। সাধারণ মানুষ বলছেন, মিনু আগেও কথা দিয়ে কথা রেখেরেছন, এবার এমপি নির্বাচিত হলে তার দেয়া কথা শতভাগ তিনি রাখবেন, এমনটা প্রত্যাশা সবার।

জানা গেছে, ২০০১ সালের ১৩ জুন মিজানুর রহমান মিনুর উদ্যোগে রাজশাহী মহানগরীর কাজিহাটা এলাকায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রিলে উপকেন্দ্র স্থাপন হয়। ওই সময় মিজানুর রহমান মিনু রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ছিলেন। আর বিটিভির রিলে উপকেন্দ্র স্থাপন ছিল রাজশাহীর উন্নয়নের এক নজিরবিহীন ঘটনা। উত্তরবঙ্গের উপকেন্দ্রটি রাজশাহী বিভাগসহ পার্শ্ববর্তী অঞ্চলে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। যদিও এটি স্থানীয় অনুষ্ঠান ধারণ করে পূর্ণাঙ্গ স্টেশনে রূপান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন করেছিলেন মিজানুর রহমান মিনু। কিন্তু পালাবদলের ফলে সেটি আর হয়নি। অল্প সময়, তারপরও টেলিভিশন স্টেশনটি পূর্নাঙ্গ করার জন্য মিজানুর রহমান মিনু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে শেষ চেষ্টাটুকুও করেছিলেন।
২০০১ সালে ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ সদর আসন থেকে বিপুল ভোটে মিজানুর রহমান মিনু জয়লাভ করেন। এরপর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপকেন্দ্র পূর্ণাঙ্গ করার দাবি আরো জোরালো হয়। তিনি এমপি নির্বাচিত হওয়ার পর তথ্য মন্ত্রণালয়ে তিনি বেশ কয়েকবার চিঠি চালাচালিও করেছিলেন। কিন্তু সময় স্বল্পতার কারণে রাজশাহীতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপকেন্দ্র পূর্ণাঙ্গ স্টেশন হিসাবে রুপ দিতে পারেননি। তবে রাজশাহীবাসিকে দেয়া কথা রেখেছিলেন তিনি। আগে হয়নি এবার হবে এমান প্রত্যাশা রাজশাহীবাসীর।
জানা গেছে, ২০০৮ সালে জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিটিভি রাজশাহীকে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশনে রূপান্তর করার প্রতিশ্রুতি দেয়। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের ভোট নিলেও ১৬ বছর এটির নূন্যতম উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল না। ২০১১ সালের ২ মে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৬তম বৈঠকের পর তৎকালীন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বিটিভি রাজশাহীকে একটি আঞ্চলিক স্টেশন রূপান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। তবে ২০১৪ সালের মে মাসে ফ্যাসিস্ট শেখ হাসিনা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রাজশাহীর রিলে স্টেশনকে পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশনে উন্নীত করার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। কারণ হিসাবে বিটিভির বর্তমান কর্মকর্তারা বলছেন, শেখ হাসিনার অসন্তোষ প্রকাশ নয়, বিটিভির এই উপকেন্দ্রটি স্থাপন করেছিলেন মিজানুর রহমান মিনু। যার কারণে এটিকে পূর্নাঙ্গ করার প্রস্তব সরাসরি নাকচ করে দেয়া হয়। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল রাজশাহীতে পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন হবে। কিন্তু হয়নি।
বিটিভির রাজশাহীর উপকেন্দ্রের এক কর্মকর্তা আফসোস করে বলেন, ১৮ বছরে কিছুই হয়নি। যা মিনু করে দিয়েছে তার বাইরে আর কিছুই নেই। তিনি বলেন, মিজানুর রহমান মিনু যে চেষ্টাটুকু করে গেছেন তার বাইরে আর কেউ চেষ্টা করেনি। চেষ্টা করলে হয় তো হতো। তিনি বলেন, একমাত্র মিনুর দ্বারাই সম্ভব পুর্ণাঙ্গ স্টেশন স্থাপন। কারণ তিনি নির্বাচনের সময় কথা দিয়েছিলেন নির্বাচিত হলে আগে বিটিভির রাজশাহীর উপকেন্দ্র স্থাপন করা হবে। তিনি করেছেন। মিনু কথা দিলে কথা রাখেন। মিনুর পর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও কথা দিয়েছিলেন পূর্ণাঙ্গ স্টেশন স্থাপনের। নির্বাচিত হওয়ার পর তাদের আর এ নিয়ে কথা বলতে শোনা যায়নি। এমন কি কোনো উন্নয়নও করেনি তারা। মিজানুর রহমান মিনু যেটুকু করে গেছেন আজো সেটুকুই রয়ে গেছে। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিজানুর রহমান মিনু নির্বাচিত হবে ইনশাল্লাহ। মিনু এমপি নির্বাচিত হলে পূর্ণাঙ্গ স্টেশন পাবে রাজশাহীবাসী।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮