বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৮, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর নওদাপাড়া নতুন বাস টার্মিনালে দীর্ঘদিন ধরে চলা একটি জুয়ার আসর অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নিয়ে জুয়ার কক্ষটি তালাবদ্ধ করেন স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক নেতা।

স্থানীয় ও অনলাইন পত্রিকায় সংবাদের মাধ্যমে বিষয়টি সামনে আসে। সংবাদটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এবং তা সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে।
এরই ধারাবাহিকতায় শাহ মখদুম থানা এলাকার বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন হাসান মিলন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে তিনি রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে জুয়ার রুমে তালা লাগিয়ে দেন।
স্থানীয়রা জানান, “অনেক দিন ধরেই এখানে প্রকাশ্যে জুয়ার আসর চলছিল। কিন্তু কেউ কার্যকর পদক্ষেপ নেয়নি। সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা সন্তুষ্ট।”

এ বিষয়ে মোঃ মামুন হাসান মিলন বলেন, “অবৈধ কোনো কার্যক্রম আমরা মেনে নেব না। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ১৭ নং ওয়ার্ডে এ বিষয়ে অন্য কোনো নেতাকে এগিয়ে আসতে দেখা যায়নি, যা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

সর্বশেষ - আইন