সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নতুন শিল্প বিপ্লবের সূচনা: প্রাণ-আরএফএলের কারখানায় হবে ১২ হাজার কর্মসংস্থান

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২৮, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহীর শিল্পায়নে নতুন অধ্যায়ের সূচনা করল দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল। দীর্ঘ ২২ বছর পর পুনর্জীবিত হচ্ছে ঐতিহ্যবাহী রাজশাহী টেক্সটাইল মিল, যা এখন নতুন নামে ‘বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড’ হিসেবে যাত্রা শুরু করছে। বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন (বিটিএমসি) এবং প্রাণ-আরএফএলের মধ্যে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের (পিপিপি) আওতায় মিলটি চালু হচ্ছে।

প্রায় ২৬ একর আয়তনের এই কারখানাকে প্রাণ-আরএফএল গড়ে তুলতে চায় উত্তরবঙ্গের বৃহত্তম পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠানে। পুরোপুরি রপ্তানিমুখী এই কারখানায় উৎপাদিত হবে ব্যাগ, জুতা ও তৈরি পোশাক। প্রতিষ্ঠিত হবে আধুনিক কল সেন্টারও। দুই বছরের মধ্যে প্রায় ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করে এখানে ১২ হাজার মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) রাজশাহীর এক হোটেলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এসব তথ্য জানান। তিনি বলেন, “ঢাকাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে শিল্পায়ন ঘটাতে হবে। এ লক্ষ্যে আমরা রাজশাহীতে এই মেগা প্রজেক্ট হাতে নিয়েছি।”

তিনি আরও জানান, কারখানাটি হবে সম্পূর্ণ সাসটেইনেবল গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে থাকবে সোলার এনার্জি সিস্টেম, সবুজ অঞ্চল এবং আধুনিক ওয়াটার রিসাইক্লিং প্রযুক্তি। বর্তমানে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে এবং আগামী দুই বছরের মধ্যে পুরো কারখানাটি পূর্ণ উৎপাদনে যাবে।

মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান জানান, পরিত্যক্ত মিলের একমাত্র শেড মেরামত করে স্বল্প পরিসরে জুতা ও ব্যাগ উৎপাদন শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় এক হাজার স্থানীয় কর্মী নিয়োজিত হয়েছেন এবং আরও এক হাজার জন নিয়োগের প্রক্রিয়া চলছে।

শুধু কর্মসংস্থান নয়, স্থানীয় জনশক্তির দক্ষতা বৃদ্ধির জন্যও থাকবে প্রশিক্ষণ কেন্দ্র। “রাজশাহীর শ্রমবাজারকে কাজে লাগিয়ে রাজধানীমুখী প্রবণতা রোধ করাই আমাদের অন্যতম উদ্দেশ্য,” বলেন আনিসুর রহমান।

বর্তমানে রাজশাহীতে প্রাণ-আরএফএলের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও প্রাণ এগ্রো লিমিটেডে প্রায় ১,২০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। নতুন এই প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে রাজশাহী অঞ্চলে বিনিয়োগ ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান কর্মকর্তারা।

এই প্রকল্প রাজশাহীর অর্থনৈতিক উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে, যা উত্তরাঞ্চলের আর্থসামাজিক চিত্র বদলে দিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রাণ আরএফএল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান ও বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শরীফ উদ্দিন আহমেদসহ গ্রুপটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে আহলেহাদীছ আন্দোলনের বিক্ষোভ

পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আরএমপি'র নিষেধাজ্ঞা

পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা বরখাস্ত

সাংবাদিক ফতেহ্ ওসমানী হত‍্যা : ৬ আসামির যাবজ্জীবন

সাংবাদিক ফতেহ্ ওসমানী হত‍্যা : ৬ আসামির যাবজ্জীবন

নগরীতে পার্কিং করা ট্রাকে মোটরসাইকেল বাহিনীর আগুন

ইউএনওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাজশাহীর কৃতী সন্তান আহনাফ

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাজশাহীর কৃতী সন্তান আহনাফ

চারঘাটে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা, ভেজাল পণ্য জব্দ

পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই: যুবদলের দুই নেতা শোকজ, ২৪ ঘণ্টার ব্যাখা চাইল নগর কমিটি

রাসিক মেয়র লিটন পুনরায় নির্বাচিত হওয়ায় তিন শিশুর শুভেচ্ছা