রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মাকে বাঁচাতে নিজের কলিজা কেটে দিচ্ছেন ডা. মাসুদ

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ
মাকে বাঁচাতে নিজের কলিজা কেটে দিচ্ছেন ডা. মাসুদ

নিউজ ডেস্ক: মাকে বাঁচাতে নিজের কলিজার (লিভার) একটি অংশ দিতে যাচ্ছেন কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. মাসুদুল করিম।

এ নবীন চিকিৎসকের মায়ের লিভার টিউমার ধরা পড়েছে। বর্তমানে ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মা।

সেখানে ৩০ শতাংশ লিভার ট্রান্সপ্লান্ট করার প্রস্তুতি চলছে রোগীর। আর নিজের লিভার থেকে কেটে মাকে দান করবেন ডা. মাসুদ।

এসব তথ্য নিশ্চিত করে ডা. মাসুদুল করিম বলেন, সবই আল্লাহর ইচ্ছা। আমার মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

ডা. মাসুদের মায়ের অসুস্থতা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এফডিএসআরের স্টুডেন্টস উইংয়ের আহ্বায়ক ডা. জোবায়ের রাফি।

তিনি লিখেছেন, ‘আন্টির চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক টিম সিদ্ধান্ত দিলেন লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। কীভাবে করবে সবাই চিন্তিত। কে দেবে আন্টিকে লিভার (কলিজা)। হন্য হয়ে খোঁজ করতে লাগল। কিন্তু কীভাবে সম্ভব?

যে দেশ মুমূর্ষ রোগীর জন্য রক্ত লাগলে হন্য হয়ে খুঁজতে হয়। একজন সুস্থ মানুষ রক্ত দিতে ভয় পায়! সে দেশে কলিজা ডোনেট! কল্পনার রাজ্যেল বসবাস ছাড়া কিছুই নয়।

পরিবারের অন্য সবার পরীক্ষা নিরীক্ষা হলো। এতে তিনজনের তথা ওর ছোটবোন ছোটভাই আর মাসুদের সঙ্গে সবকিছু ম্যাচ করে, বাকি ভাই বোন দুজনের বয়স কম। এখনো সবকিছু বুঝার ক্ষমতা হয়ে উঠেনি। মাসুদ সিদ্ধান্ত নিল, ওর আম্মুকে বাচাঁতে হলে নিজেকেই কিছু একটা করতে হবে। মাসুদ সিদ্ধান্ত নিল, ওর কলিজা দিয়ে আম্মু বেঁচে থাকবে। এর থেকে ভালো কাজ জীবনে কী হয়? মাসুদের কলিজার ৩০% ওর আম্মুর জন্য ডোনেট করবেন। আমি তো বলি, ৩০% শতাংশ কলিজা তো কেটে দিবে মাত্র। ও তো পুরো কলিজাটাই মা-বাবার জন্য দিয়ে দিয়েছে।’

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

৫ ফেব্রুয়ারির জনসভা সফল করতে রাজশাহীতে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন, প্রস্তুতি প্রায় সম্পন্ন

সীমান্তে রেড অ্যালার্ট জারি

ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে ঃ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ৩ জানুয়ারি

কমিউনিটি পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা দৃঢ় হয়েছে: আরএমপি কমিশনার

কমিউনিটি পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা দৃঢ় হয়েছে: আরএমপি কমিশনার

প্রধানমন্ত্রী হবেন কি- প্রশ্নে যা বললেন তারেক রহমান

ট্রাকের ধাক্কায় ৩ কলেজছাত্র নিহত

ট্রাকের ধাক্কায় ৩ কলেজছাত্র নিহত

পত্নীতলায় নিজ সন্তানকে নদীতে নিক্ষেপ করেছেন মা,পাশে দাড়ালেন প্রশাসন

পত্রিকা কার্যালয়ে হামলা, জড়িতরা গ্রেফতার না হলে কঠোর আন্দোলন, নেতৃবৃন্দের হুসিয়ারি

‘খুনি হাসিনার বিচারসহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপির বিকল্প নেই’