সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঈশ্বরদীতে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৭, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: পাবনার ঈশ্বরদী জংশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হননি। পরে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, বেসরকারিভাবে পরিচালিত ঢাকা মেইল ট্রেন ঈশ্বরদী রেলওয়ে জংশনে ওয়াশের (ধোয়া-মুছা) জন্য দাঁড়িয়ে ছিল। আগামীকাল এটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ রাত ৮টার দিকে কে বা কারা কেরোসিন ঢেলে এতে আগুন দিয়েছে। এতে ট্রেনের ছ বগির কয়েকটি সিট পুড়ে যায়। দ্রুত ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা এসে নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, কারা আগুন দিয়েছে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলবে। অভিযান চলছে, দোষীদের বিরুদ্ধে খুব শিগগিরই আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসে কয়েক মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ট্রেনটির ১৫টি সিট পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নাশকতার জন্য কেউ কেরোসিন ঢেলে আগুন দিয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাইডেনের কথিত উপদেষ্টা আরেফী বিমানবন্দরে আটক

মতিহারে মাটি খুঁড়ে রকেট লাঞ্চার উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট

শাকিল আহমেদ ও ফারজানা রুপা গ্রেফতার।

রাজশাহী নগরীতে পিস্তল-গানপাউডারসহ অস্ত্র কারবারী গ্রেফতার

আইজিপির পদত্যাগের সংবাদটি সঠিক নয় : পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

অভিনেত্রী শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা, দ্রুত গ্রেফতার দাবি

এবার ভোটার শনাক্তের সমস্যা মেটাতে ১০ আঙুলের ছাপ নেবে ইসি

এবার ভোটার শনাক্তের সমস্যা মেটাতে ১০ আঙুলের ছাপ নেবে ইসি

শিল্পমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বের করে দিতে বললেন হাসানুল হক ইনু

খুলনার রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান, আ.লীগ কর্মীদের গুলিবর্ষণ