সোমবার , ২২ জুন ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবি পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন

প্রতিবেদক
sonynews
জুন ২২, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় রেজাউল করিম (৬০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নাম্বার ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক ছেলে রাকিবুল করিম (২৭) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবা ও ছেলে রাকিবুলের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। কথাকাটাকাটির একপর্যায়ে ছেলে রাকিবুল চরম উত্তেজিত হয়ে পড়ে এবং ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে তার বাবা রেজাউল করিমের মাথায় সজোরে কয়েকটি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রেজাউল করিম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত রাকিবুল করিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির এক পর্যায়ে ছেলে তার বাবাকে মুগুর দিয়ে আঘাত করে হত্যা করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাকিবুল পলাতক রয়েছে। তাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ ফাতেমা সিদ্দিকা আটক

রাজশাহীর রাস্তায় ‘মহা উন্নয়ন’ না ‘মহা ধ্বংস’? কোটি কোটি টাকা খরচ, তবুও চলাচলের অনুপযোগী ৩২ কিমি রাস্তা

রাজশাহী রেলওয়ের ডিপো থেকে তেল পাচার, ২৫০ লিটার ডিজেল জব্দ

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে আগাম প্রস্তুতি, দুই সপ্তাহের মশক নিধন অভিযান শুরু হবে: রাসিক প্রশাসক

দুর্গাপুরে নাশকতার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুল গ্রেপ্তার

মঞ্চ ভেঙে পড়ে গেলেন ৫ আসনের সাংসদ সদস্য

তিন স্ত্রীকে তালাক দিয়ে চতুর্থ বিয়ে, চট্টগ্রামে পঞ্চম বিয়ে করাই কাল হলো আলাউদ্দিনের

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কারাগারে

সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা ও শারীরিক নিগ্রহের ঘটনায় রুয়েট উপাচার্যের তীব্র নিন্দা