Sunday , 6 August 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপিতে নতুন পুলিশ কমিশনার বিজয় তালুকদারের যোগদান

প্রতিবেদক
সনি নিউজ
August 6, 2023 11:53 am

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন বিপ্লব বিজয় তালুকদার।

আজ (৬আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক। এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপর পুলিশ কমিশনারকে আরএমপি’র একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন।
আজ রবিবার তিনি দায়িত্ব গ্রহণের পর তিনি রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সঙ্গে ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ও আরএমপি’র বিদায়ী পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান।
পরবর্তীতে তারা শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে আরএমপি পুলিশ লাইন্স মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার বাদশাগঞ্জ গ্রামের সন্তান বিপ্লব বিজয় তালুকদার কুমিল্লা শিক্ষাবোর্ডে সিলেট ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ১৯৮৯ সালে এসএসসি এবং ১৯৯১ সালে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে বিএসএস (অনার্স) এবং একই বিষয়ে তিনি এমএসএস ডিগ্রি অর্জন করেন।
বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী হতে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। বৈচিত্রময় কর্মজীবনে তিনি পুলিশ সুপার হিসাবে মুন্সিগঞ্জ ও নাটোর জেলায় দায়িত্ব পালন করেন।
তিনি অ্যাডিশনাল ডিআইজি হিসেবে সিলেট রেঞ্জ এবং যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসাবে ডিএমপি, ঢাকায় দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে তিনি গত ১১ জুন, ২০২৩ খ্রিঃ পদোন্নতি লাভ করেন।

বিপ্লব বিজয় তালুকদার একজন ভ্রমনপিপাসু, সংগীতপ্রেমী ও সাহিত্য অনুরাগী ব্যক্তি।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বলিউডে বিদেশিদের দাপটে কাজ হারাচ্ছেন ভারতীয়রা

চলাচলের রাস্তায় টিনের বেড়া, দুদিন ধরে অবরুদ্ধ তিন পরিবার

সাবেক কাউন্সিলর বেলালের মাতার জানাযার নামাজ অনুষ্ঠিত

রাজশাহীতে ৪৬৫ গ্রাহকের হাতে ১ কোটি ৪৭ লাখ টাকার চেক তুলে দিল পপুলার লাইফ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৩

নগরীতে ছিনতাইকারীদের খপ্পরে পড়ে মৃত্যুর হাত থেকে ফিরে এলেন পুলিশ সদস্য!, গ্রেপ্তার ৪

রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আরএমপির পৃথক অভিযানে নারীসহ ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

বাঘায় বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ: জামায়াত নেতাকর্মীদের বাড়ি ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট